সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

প্লট বরাদ্দে জালিয়াতি: সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা: / ১২৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

ঢাকার বিশেষ জজ আদালত-৫ ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মোট ২১ বছরের কারাদণ্ড ঘোষণা করেছে। বৃহস্পতিবার আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় দেন।রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হওয়ার পর ২৩ নভেম্বর মামলাগুলো রায়ের জন্য এ দিন নির্ধারিত ছিল।তিনটি মামলাই রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি ও প্লট বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দায়ের করা হয়।
প্রথম মামলা: দুদকের উপপরিচালক সালাহউদ্দিন গত ১৪ জানুয়ারি ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা সহ আটজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ১০ মার্চ আফনান জান্নাত কেয়া ১২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।
দ্বিতীয় মামলা: পূর্বাচলে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ সংক্রান্ত আরেক অভিযোগে একইদিন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়সহ ১৫ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে মোট ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়। এই মামলায় আদালতে ২৩ জন সাক্ষ্য দিয়েছেন।
তৃতীয় মামলা : জালিয়াতির মাধ্যমে পূর্বাচলে ১০ কাঠার প্লট পেতে অনিয়মের অভিযোগে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া গত ১২ জানুয়ারি শেখ হাসিনা, পুতুলসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ১০ মার্চ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।এর আগে, গত ৩১ জুলাই আদালত তিনটি মামলাতেই অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর