সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

প্রধান উপদেষ্টার কাতার সফরে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতার ওপর জোর দেওয়া হবে: প্রেস সচিব

ডেক্স রিপোর্ট : / ১১৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে। সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলুথানির আমন্ত্রণে ‘আর্থনা শীর্ষ সম্মেলন-২০২৫’ এ যোগ দিতে প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় চার দিনের সফরে দোহা যাচ্ছেন। অবশ্যই তিনি সফল হবেন।
প্রেস সচিব বলেন, অধ্যাপক ইউনূস ও তাঁর সফরসঙ্গীরা আজ সন্ধ্যা ৭টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আগামী ২২ ও ২৩ এপ্রিল তিনি দোহায় ব্যস্ত দিন কাটাবেন। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে অন্যদের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ রয়েছেন। সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’এ বক্তব্য দেবেন। সফরকালে তাঁর বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। তিনি বলেন, অধ্যাপক ইউনূস অন্যান্য কর্মসূচির পাশাপাশি কাতারের আমির ও উপ-প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা কাতার চ্যারিটি ও কাতার ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং কাতার-ভিত্তিক টিভি চ্যানেল ‘আল জাজিরা’কে একটি সাক্ষাৎকার দেবেন। শফিকুল আলম বলেন, কাতারের সঙ্গে বাংলাদেশের এলএনজি আমদানি নিয়ে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। তাই বৃহত্তর জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, ২৩ এপ্রিল একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলন হবে, যেখানে বাংলাদেশ ইতিবাচক সাড়া আশা করছে। এছাড়া ভিসা সংক্রান্ত বিষয়েও আলোচনা এবং রোহিঙ্গা ইস্যুতে একটি সেমিনার হবে। সেমিনারে অধ্যাপক ইউনূস নেতৃত্ব দেবেন। সেমিনারে বিশ্বের অংশীদাররা অংশগ্রহণ করবেন।
শফিকুল আলম বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিশ্বব্যাপী মনোযোগ ফিরিয়ে আনা হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।তিনি বলেন, প্রধান উপদেষ্টা আগামী ২৫ এপ্রিল ভোরে দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।সংবাদ সম্মেলনে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর