রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রত্যেক শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়া হবে : মাহফুজ আলম

নিজস্ব সংবাদদাতা: / ২১১ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত প্রত্যেক শহিদ পরিবারকে পূর্ববাসনের জন্য ৩০ লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে। ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে এ টাকা প্রদান করা হবে। বৃহস্পতিবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলম। মাহফুজ আলম বলেন, পরবর্তী কালে যাচাই-বাছাই করে যদি আরো টাকা দেওয়ার প্রয়োজন হয়, সেটাও করা হবে। তিনি জানান, জুলাই আগস্ট মাসে যারা শহিদ হয়েছে শুধু তাদের পূর্ববাসন করা হচ্ছে বিষয়টি এমন নয়, যারা আহত হয়েছেন তাদের পরিবারকেও পূর্ণবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আহতদের পূর্ণবাসনের ক্ষেত্রে আগামী সপ্তাহে একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হবে। এ প্রসঙ্গে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আহতের যদি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া প্রয়োজন হয় সেটি করা হচ্ছে। ইতোমধ্যে সাতজনের একটি তালিকা প্রস্তুত হয়েছে। যদি আরো বেশি প্রয়োজন হয় আমরা সেটি করব।তিনি বলেন, সরকারের তরফ থেকে আবার পরিস্কার স্পষ্ট করা হচ্ছে, আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোন রকম গাফিলতি বরদাশত করা হবে না। বাংলাদেশের সরকারি বেসরকারি সকল হাসপাতলে বলে দেওয়া হয়েছে, তাদেরকে বিনা পয়সার চিকিৎসা দেওয়া হবে। তারপরও যারা পয়সা দিয়েছে তাদেরকে বলে দেওয়া হয়েছে তাদের পয়সা ফেরত দেওয়ার জন্য।সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর