সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়ানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফায়জুল কবির তালুকদার আর নেই

পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেক্স রিপোর্ট : / ৭০ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি: জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিলখানার মর্মান্তিক হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

তিনি জানান, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। সরকারের দৃষ্টিতে এটি কেবল একটি হত্যাকাণ্ড নয়, বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য গভীর হুমকি ছিল।
মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছিল এবং সেই কমিশনের প্রতিবেদন বর্তমানে সরকারের হাতে রয়েছে। নতুন করে আর কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন। কমিশনের প্রতিবেদনে প্রায় ৭০টি সুপারিশ রয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে—কিছু আপিল পর্যায়ে এবং কিছু উচ্চ আদালতে বিচারাধীন। বিচারিক কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি কমিশনের অন্যান্য সুপারিশ বাস্তবায়নেও সরকার উদ্যোগ নেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিয়েছেন, তারা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। পিলখানার সেই নৃশংস ঘটনার পেছনের উদ্দেশ্য অনুসন্ধানে অতীতে কমিটি গঠন করা হলেও প্রতিবেদন প্রকাশিত হয়নি। বর্তমান সরকার এ বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর