মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

পিরোজপুর অফিস : / ৮৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অফিস কক্ষে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থী আফরোজা তুলি, মো. মুঈন উদ্দীন মানজুর আজিজ, রাকিব আহমেদ, ফিরোজ আহমেদসহ অনেকে বক্তব্য দেন। ছাত্রশিবিরের সভাপতি রাকিব মাহমুদ ও সেক্রেটারি রেদোয়ানুল ইসলামও একাত্মতা জানান। বক্তারা বলেন, কলেজ ক্যাম্পাসে ন্যাক্কারজনক ভাঙচুর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ঘটনার পরও কলেজ প্রশাসনের উদাসীনতার সমালোচনা করেন শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার সকালে মুখোশধারী এক যুবক কলেজের একটি কক্ষে ঢুকে ভাঙচুর চালায়। তার সহকারী পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। ঘটনার পর রাতে কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। থানার ওসি রবিউল ইসলাম জানান, জিডির ভিত্তিতে তদন্ত চলছে এবং প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। ভাইরাল ভিডিওর ভাঙচুরকারী যুবককে পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ সজিব হিসেবে শনাক্ত করা হয়েছে। ঘটনার পরদিন তাকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। ভিডিও ধারণকারীসহ অন্যদের পরিচয় শনাক্তে তদন্ত চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর