সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের অভিযানে কোটি টাকার গড়মিল,দুই দালালকে কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি : / ১৫৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

পিরোজপুরের জেলা হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে রাজিব মন্ডল (২২) ও রাহাত রব্বানী (২৪) নামে দুইজন দালালকে আটক করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা হাসপাতালে অভিযান পরিচালনা করে তাদের আটক করে দুদক। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ১৫ দিনের কারাদণ্ড একইসঙ্গে ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও দুইদিনের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পিরোজপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ।দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।দন্ডপ্রাপ্ত রাজিব মন্ডল পিরোজপুর সদর উপজেলার উত্তর পোরগোলা গ্রামের রবিন মন্ডলের ছেলে এবং দন্ডপ্রাপ্ত রাহাত রব্বানী পিরোজপুর সদর উপজেলার খামকাটা গ্রামের আজাদ রব্বানীর ছেলে।দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা যায়, সোমবার সকালে নিজেদের পরিচয় গোপন করে জেলা হাসপাতালে তাদের চলমান অভিযান পরিচালনা করে দুদক। এসময় দুইজন দালালকে সরকারি কাজে বাধা প্রদান করা অভিযোগে আটক করেন তারা। পরে দুদকের ৫ সদস্যের একটি দল হাসপাতালের রান্নার জায়গায়, বিভিন্ন বিভাগ, ঔষধের স্টোর রুমে অভিযান পরিচালনা করে। এসময় খাবারের পরিমান এবং ঔষধ মজুদে গড়মিল পেয়েছেন দুদক। খাবারে প্রতিদিন ১০০ জনকে জনপ্রতি ৬০ গ্রাম করে মাংস দেওয়ার কথা থাকলেও সেখানে ৫০ গ্রাম করে দেওয়া হয় এবং নিম্ন মানের চাল সরবরাহ করা হয়। শিশু বিভাগের ঔষধ সরবরাহ রেজিস্টারে কডসন (১০০ মিলিগ্রাম) নামের ৪০০ পিস ঔষধ এবং ট্রাইজেট (২৫০ মিলিগ্রাম) নামের ৩ হাজার ৭ শত ২৭ পিস ঔষধ থাকার কথা থাকলেও সেখানে কোন ঔষধ পাওয়া যায়নি। অভিযানে দেখা যায় হাসপাতালে ঔষধ ও অন্যন্য মালামাল সরবরাহ কারী ঠিকাদারি প্রতিষ্ঠান সাউথ বাংলা কর্পোরেশন ঔষধ ও অন্যন্য যন্ত্রপাতি সরবরাহ করতে না পারায় ১ কোটি ৭৬ লাখ ২১ হাজার ৬০০ টাকার একটি চেক হাসপাতাল কর্তৃপক্ষকে প্রদান করলেও হাসপাতালের নথিপত্রে ঔষধের সঠিক সরবরাহ দেখানো হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজন দালালকে কারাদণ্ড দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালতের বিচারক পিরোজপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ বলেন, দুর্নীতি দমন কমিশনের চলমান অভিযানে দুই জন দালালকে আটক করা হয়। পরে ওই দুই দালাল তাদের বিরুদ্ধে কারা অভিযোগ স্বীকার করলে তাদের ১৫ দিনের কারাদণ্ড একইসঙ্গে ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও দুইদিনের কারাদণ্ড দেওয়া হয়।সার্বিক বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, পিরোজপুর জেলা হাসপাতালে আমাদের চলমান অভিযানে দুইজন দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযানে হাসপাতালে নিম্ন মানের খাবার ও ঔষধ এবং অন্যন্য যন্ত্রপাতি সরবরাহ করতে ১ কোটি ৭৬ লাখ ২১ হাজার ৬০০ টাকার একটি গরমিল পাওয়া যায়। এবিষয়ে একটি পূর্নাঙ্গ রিপোর্ট তৈরি করে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে সেখানের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর