রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

পিরোজপুরে সাবেক সাংসদ সুধাংশু শেখর হালদারের বাড়ির দুই ভাড়াটিয়ার বাসায় চুরির অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি : / ২১৭ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

পিরোজপুর শহরের পালপাড়া এলাকায় সাবেক সংসদ সদস্য সুধাংশু শেখর হালদারের বাড়ির দুই ভাড়াটিয়ার বাসায় চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাতদলীয় চোরেরা রান্নাঘরের গ্রিল ভেঙে দুটি বাসায় প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। ভুক্তভোগী অ্যাডভোকেট স্বপন কুমারের স্ত্রী বাসনা রানী অভিযোগ করে বলেন,রাতের শেষ ভাগে কয়েকজন লোক রান্না ঘরের গ্রিল ভেঙে ঘরে ঢুকে আমাকে ও আমার স্বামীকে হাত-পা-মুখ বেঁধে ফেলে। পরে আলমারিসহ ঘর তছনছ করে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, আড়াই লাখ টাকা, একটি মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।তিনি আরও জানান, তাদের বাসায় চুরির পর একই ভবনের অপর ভাড়াটিয়া সাংবাদিক গৌতম নারায়ণ রায় চৌধুরীর বাসাতেও প্রবেশ করে দলটি মূল্যবান কিছু মালামাল নিয়ে যায়। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পালপাড়া এলাকায় চুরির একটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর