মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ককে কুপিয়ে জখম

পিরোজপুর থেকে এস এম মনিরুজ্জামান : / ২৫৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক শফিকুল ইসলাম মাসুদকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। বুধবার রাত ৮টার দিকে ঘোষেরহাট বাজরে এ ঘটনা ঘটে বলে জানান ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার। পরে স্থানীয়রা আহত শফিকুল ইসলাম মাসুদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। আহত শফিকুল ইসলাম মাসুদ (২৫) ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের শহিদ শিকদারের ছেলে। তিনি দৈনিক সকালের সময় পত্রিকার ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেন। আহত শফিকুল জানান, বুধবার রাতে ঘোষেরহাট বাজারে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম। এসময় দোকানের সামনে এসে সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইরশাজ শিকদার কোনও কথা না বলেই আমার ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। অভিযুক্ত ছাত্রলীগ নেতা ইরশাজ শিকদারের মোবাইলে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালে গিয়েও আহতের সঙ্গে কথা বলা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর