রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

পিরোজপুরে দুই হাজার রোগীরা পেল ফ্রি মেডিকেল সেবা

পিরোজপুর প্রতিনিধি : / ২০৬ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

পিরোজপুরের নাজিরপুরে বিভিন্ন রোগে আক্রান্ত দুই হাজার রোগীরা পেয়েছে ফ্রি মেডিকেল সেবা। শনিবার সকালে উপজেলার বর‌ইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মেডিকেল সেবা প্রদান করা হয়। বরইবুনিয়া স্পোর্টস এন্ড কালচারাল একাডেমি (বিএসসিএ) এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ঢাকার বিভিন্ন হাসপাতালের ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে হৃদরোগ, দন্ত, গ্যাস্ট্রোলিভার, গাইনি, শিশু, ডায়াবেটিস, কিডনি, চর্ম, ব্যথা এবং অর্থোপেডিক্স রোগের চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া রোগীদেরকে বিনামূল্য প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করা হয়। সকাল ১১টায় বিনামূল্যের এ চিকিৎসা সেবা শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। স্থানীয় যুবকদের উদ্যোগে গঠিত বিএসসিএ এর উদ্যোগে গত বছর থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। বিনামূল্যে চিকিৎসা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসসিএ এর সভাপতি শেখ সুজাত, সাধারণ সম্পাদক সুমন মুন্সি, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার আসকর হোসেন, প্রচার সম্পাদক মোঃ রমজান শেখ এবং ক্রীড়া সম্পাদক মোঃ বাবুল হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর