রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

পিরোজপুরে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্ভোধন

পিরোজপুর প্রতিনিধি : / ১৩৪ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার; তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ এ স্লোগান নিয়ে পিরোজপুরে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় সচেতন নাগরিক কমিটির (সনাক) এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পিরোজপুর টাউন হল চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।সচেতন নাগরিক কমিটি সনাক সভাপতি এম এ রব্বানী ফিরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান ।এসময় জেলা প্রশাসক বলেন, তথ্য অধিকার আইনই একমাত্র আইন যা জনগণকে ক্ষমতায়ন করেছে। তিনি তথ্যের স্বেচ্ছায় প্রকাশ এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহে ইতিবাচক সহযোগিতা প্রদানের জন্য সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থাকে অনুরোধ করেন। সরকারি দপ্তরের জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্য তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ অত্যন্ত জরুরি। এসময় দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়নে সকলকে সক্রিয় হওয়ার আহ্বান জানান।মেলায় মোট ৩০টি স্টল প্রদর্শন করা হচ্ছে। এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। স্টলগুলোতে আগতদের বিভিন্ন বিষয়ে তথ্য উপস্থাপন করা হচ্ছে।দুদিন ব্যাপী এ মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলায় থাকছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগীতা, কুইজ প্রতিযোগীতাসহ নানা আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর