সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

পিরোজপুরে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

বিশেষ প্রতিনিধি : / ১৫০ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

বুধবার  জাতীয় পার্টির গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে পিরোজপুর জেলা জাতীয় পার্টির জেলা শাখার আয়োজনে সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী কার্যক্রম শুরু হয়। পরে আলোচনা সভা জেলা শহরের সিআই পাড়া সড়কে সদর সার্কেল অফিস সংলগ্ন জাতীয় সাংবাদিক সংস্থা‘র জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচী পালিত হয়েছে। জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ বশির আহম্মেদ হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির জেলা শাখার যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান শরিফ, জাতীয় পার্টির পৌর কমিটির আহবায়ক সাবেক ছাত্র নেতা মো: মনিরুজ্জামান মাসুম শেখ, পৌর কমিটির সদস্য সচিব মোঃ মোতালেব হোসেন তোতা, যুগ্ম-আহবায়ক আবু জাফর, জাতীয় যুব সংহতির আহবায়ক মোঃ হাফিজ উদ্দিন, পৌর কমিটির আহবায়ক আব্দুল কাউম শেখ, জাতীয় তরুণ পার্টির জেলা সভাপতি রাজ্জাক হাওলাদার, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সহ সংগঠনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত সভায় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, প্রতিটি জেলা ও উপজেলা কমিটি নতুন করের সদস্য বৃদ্ধির জন্য এবং হাইব্রিড ও দূর্দিনের কর্মীদের মুল্যয়ন করা এবং যাদেরকে রাজপথে পাওয়া যাবে না তাদের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর