বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে গ্রাম পুলিশের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি : / ১৭৭ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় গ্রাম পুলিশ সজল মিস্ত্রি (২৭) এর বিরুদ্ধে দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই স্কুল ছাত্রীর ভাই নেহার হালদার মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বাদী হয়ে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেন।সোমবার ১১ নভেম্বর বিকেলে উপজেলার পত্তাশী ইউনিয়নের রেখাখালী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত গ্রাম পুলিশ পত্তাশী ইউনিয়নের রেকাখালী গ্রামের রবিন মিস্ত্রির ছেলে। জানা যায়, সোমবার বিকেলে স্কুল ছাত্রীর মা তার প্রতিবেশি এক নাতি ও মেয়েকে বাসায় রেখে বাজার করতে যায়। পরে তার নাতি বাহিরে বের হলে সেই সুযোগে গ্রাম পুলিশ সজল মিস্ত্রি ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে স্কুল ছাত্রীর মুখ চেপে ধরে তাকে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।স্কুল ছাত্রীর ভাই নেহার হালদার বলেন, আমি খুলনায় চাকুরী করি তাই আমার বাড়িতে আমার মা আর বোন থাকে। আমাকে আমার বোন কল দিয়ে ধর্ষণের বিষয়টি জানালে আমি সাথে সাথে খুলনা থেকে বাড়িতে আসি এবং রাতেই আমি থানায় বিষয়টি জানাই। আমি আমার বোনের ধর্ষককে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানাই। ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন জানান, রেখাখালী গ্রামে স্কুল ছাত্রীকে ধর্ষনের লিখিত অভিযোগ পেয়েছি। স্কুল ছাত্রীকে মেডিকেলের জন্য পিরোজপুর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।অভিযুক্ত গ্রাম পুলিশের মুঠোফোনে একাধিক বার কল দিলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর