মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পিরোজপুরে গণপিটুনিতে সন্দেহভাজন ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১

পিরোজপুর প্রতিনিধি : / ৭৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

পিরোজপুর সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর ইউনিয়নে গণপিটুনিতে এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে। এ সময় আহত অবস্থায় আরেকজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রোববার ভোররাতে পশ্চিম দুর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকুল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে ঘটে ডাকাতির এ ঘটনা। নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে আটক হওয়া সবুজ হাওলাদার (৫৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।দুলালের বাড়িতে ডাকাতির বিষয়ে তার ভাই অমলেশ চন্দ্র রায় জানান, একদল ব্যক্তি ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণের চেইন, কানের দুল, শাঁখা ও অন্যান্য স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, রাত আড়াইটার পর খবর পেয়ে এসআই রাধা রমন এর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের একজনকে মৃত ঘোষণা করেন।এদিকে স্থানীয়দের ধাওয়া খেয়ে দলের অন্য সদস্যরা পালিয়ে যায় বলে জানায় পুলিশ।ঘটনার বিষয়ে পিরোজপুর সদর থানায় ডাকাতি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানায়, ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে এবং পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর