রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : শেখ মোস্তাফিজুর রহমান গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী কপিলমুনি ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শেখ আবু তালেবের, চাইলেন সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী তারেক রহমান দারাজের ‘মিষ্টি বক্স’ ঘিরে প্রতারণার অভিযোগ একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

পিরোজপুরের সাবেক এমপিসহ তার ৪ ভাইয়ের বিরুদ্ধে মামলা

ডেক্স রিপোর্ট : / ৫১৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

সাবেক মন্ত্রী ও পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর ও ইন্দুরকানী) আসনের সাবেক এমপি শ.ম রেজাউল করিম ও তার ছোট ভাই নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহিনসহ ৮ জনের নাম উল্লেখ এবং ১০-১৫ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করা হয়েছে।
গত শুক্রবার রাতে পিরোজপুরের সদর থানায় উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের ২ নম্বর শিকদার মল্লিক গ্রামের মৃত হাবিবুর রহমান সিকদারের ছেলে মো. শরিফুজ্জামন সিকদার বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।
জানা গেছে, ওই মামলার বাদী মো. শরিফুজ্জামন সিকদারের বিরুদ্ধে ২০২২ সালের ২১ অক্টোবর মন্ত্রীর ছোট ভাইয়ের স্ত্রী মুনিয়া ইসলাম ঢাকার মোহাম্মাদপুর এবং মন্ত্রীর ছোট ভাই উপজেলা চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহিন বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে ঢাকার রমনা থানায় পৃথক ৩টি মামলা করেন।
দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, অভিযোগকারীর সঙ্গে অভিযুক্তদের রাজনৈতিক বিরোধ রয়েছে। অভিযোগকারীকে অভিযুক্তদের দলীয় গ্রুপে নিতে একাধিকবার চাপ প্রয়োগ সহ মামলা দায়ের করেন। ২০২১ সালের ২২ ডিসেম্বর রাত ২টার দিকে অভিযুক্তরা উপজেলার পাঁচপাড়া বাজারে থাকা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নগদ প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা লুট করে নিয়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়।
পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, পিরাজপুরের আওয়ামী লীগের রাজনীতিতে সাবেক মন্ত্রী শ.ম রেজাউল ও জেলা আওয়ামী লীগের সভাপতি আউয়ালের মধ্যে চরম গ্রুপিং রয়েছে। মামলার বাদী মো. শরিফুজ্জামন সিকদার সাবেক এমপি আউয়াল গ্রুপের এবং সদর উপজেলা আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর