সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরের জিয়ানগরের জেলের জালে ধরা পরল ২৮ লাখ টাকার ১৪৪ টি লক্ষা মাছ

কামরুল ইসলাম জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি : / ১১৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

পিরোজপুর জেলার জিয়ানগরে জেলেদের জালে ২৮ লাখ টাকা মূল্যের ১৪৪টি লাক্ষা মাছ ধরা পড়েছে। সোমবার (৬ এপ্রিল) উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ওই তিনটি ট্রলারের মাছ ২৮ লাখ টাকায় পাইকারি বিক্রেতারা ক্রয় করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জিয়ানগর উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের দুলাল ফকির, কালাম খান এবং পারেরহাটের আবুল হোসেন এর তিনটি ট্রলার মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে যায়। সেখানে গিয়ে জেলেরা সাগরে জাল ফেললে এই মূল্যবান লাক্ষা মাছগুলো ধরা পড়ে। এরপর জেলেরা মাছগুলো নিয়ে পাড়েরহাট মৎস্য অবতরণকেন্দ্রে আসেন। খবর পেয়ে মাছ ব্যবসায়ীরা সোমবার ২৮ লাখ টাকায় মাছগুলো ক্রয় করেন। পরে এগুলো চট্টগ্রামে পাঠানো হয়। ট্রলার মালিক এবং মৎস্য ব্যবসায়ী দুলাল হোসেন ফকিরের কাছে জানতে চাইলে তিনি জানান, অনেকদিন ধরে আমরা সমুদ্রে মাছ পাচ্ছিলাম না, অনেক টাকা ক্ষতি হচ্ছিল।এ ইবার আল্লাহর রহমতে জালে মাছ ধরা পড়েছে। এতে আমরা অনেক আনন্দিত। কিছুটা হলেও পেছনের ক্ষতি পুষিয়ে নিতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর