সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

পিরোজপুরের ইন্দুরকানীতে শতবর্ষী বৃদ্ধ ও মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

পিরোজপুর প্রতিনিধি : / ১৭৬ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

পিরোজপুরের ইন্দুরকানীতে শতবর্ষী এক বৃদ্ধ এবং এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। পুলিশ উভয়ের লাশ উদ্ধার করে শুক্রবার দুপুরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। জানা যায়, উপজেলার খোলপটুয়া গ্রামের হিঙ্গুল আলী আকনের ছেলে সৈয়দ আলী আঁকন (১০৪) ছেলেদের অত্যাচারে অতিষ্ট হয়ে বৃহস্পতিবার রাতে বিষপানে আত্মহত্যা করে। এ ঘটনায় তার মেয়ে খাদিজা বেগম ইন্দুরকানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অপরদিকে উত্তর বালিপাড়া গ্রামের খলিল হাওলাদারের মেয়ে বালিপাড়া চান সিরাজিয়া মহিলা মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী লামিয়া আক্তার (১৬) গত ১৫ নভেম্বর চাল সংরক্ষণের জন্য ব্যবহার করা বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে।বিষয়টি স্বজনরা জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে লামিয়া মারা যায়। পরে স্বজনরা কৌশলে তার মৃতদেহ নিয়ে এলাকায় চলে আসে, বিষয়টি ইন্দুরকানী থানা পুলিশ জানতে পেরে রাতেই ওই ছাত্রীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ বিষয়ে নিহত লামিয়ার মামা সাইফুল ইসলাম (সাবু)জোম্দ্দার জানান, লামিয়াকে তার পরিবার ৪ মাস আগে ফুফাতো ভাইয়ের সাথে বিবাহ দিয়েছিল। কিন্তু লামিয়ার অন্যত্র সম্পর্ক থাকায় সে অভিমানে আত্মহত্যা করে থাকতে পারে।ইন্দুরকানী থানার ওসি তদন্ত মোঃ হিলাল উদ্দিন জানান, এক মাদ্রাসা ছাত্রী ও শতবর্ষী এক বৃদ্ধর আত্মহত্যার খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর