বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস 

পার্বতীপুরে সম্মিলিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি: / ৮৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

দিনাজপুরের পার্বতীপুরে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।দাবি পূরণে কর্তৃপক্ষকে ৭ দিনের আলটিমেটাম, অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেয়া হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় সম্মিলিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পক্ষ থেকে সারাদেশে অভিন্ন দশম গ্রেড এবং অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে পার্বতীপুরে হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্তৃপক্ষকে ৭ দিনের আলটিমেটাম, অন্যথায় বৃহত্তর আন্দোলনের এই ঘোষণা দেন তারা। মানবন্ধনে বক্তব্য রাখেন, ফার্মাসিস্ট মোতাসিম বিল্লাহ মুন্না, ফার্মাসিস্ট মেহেদী হাসান (রাজু), ফার্মাসিস্ট জাকির হোসেন, ফার্মাসিস্ট রকিবুল ইসলাম, ফার্মাসিস্ট বেলাল হোসেন ও মেডিকেল টেকনোলজিস্ট কাজী একরামুল হক প্রমুখ।
হাসপাতালের ফার্মাসিস্ট মোতাসিম বিল্লাহ মুন্না বলেন, দশম গ্রেড আমাদের অধিকার, দাবি নয় এটি আমাদের পাওনা। স্বাস্থ্য উপদেষ্টার মৌখিক ঘোষণা অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে পদমর্যাদা ও ১০ম গ্রেডে উন্নীত করার প্রজ্ঞাপন জারি না হলে বৃহত্তর আন্দোলন ও কর্মবিরতী শুরু হবে। দেশে ডিপ্লোমাধারী কর্মকর্তা যখন দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয়েছেন, তখন শুধু আমাদের ক্ষেত্রেই বৈষম্য। একই কারিকুলামে পড়াশোনা করে, একইভাবে ফার্মাসিস্টরা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরেও আমরা যথাযথ পদমর্যাদা পাচ্ছি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর