সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়ানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফায়জুল কবির তালুকদার আর নেই

পার্বতীপুরের সাংবাদিক আবদুল কাদির আর নেই

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধিঃ / ৬১ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

পার্বতীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের পার্বতীপুর প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আবদুল কাদির ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি …………. রাজিঊন) মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিলো ৭৫ বছর। শনিবার (২৯ নভেম্বর) সকাল ০৭ টায় তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে মাথা ঘুরে রাস্তায় পড়ে যান। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কুড়িগ্রাম জেলার চররাজিবপুর উপজেলার কোদালকাঠিচর ইউনিয়নে সে জন্মগ্রহণ করেন। বর্তমানে পার্বতীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড ধুপিপাড়া মহল্লায় স্থায়ীভাবে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি ০৪ পুত্র, ০২ কন্যা ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আবদুল কাদির দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার পাশাপাশি ব্রাদার্স লাইব্রেরী ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্বতীপুর শাখার স্বত্বাধিকারী ছিলেন। তাঁর সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মী সাংবাদিক মহল, স্থানীয় প্রশাসন ও গণমানুষের কাছে উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত ছিলেন। তাঁর মৃত্যুতে পার্বতীপুর প্রেসকাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। শনিবার (২৯ নভেম্বর) বাদ আছর শহীদ ময়দানে জানাজা শেষে আব্বাস পাড়া কবরস্থানে সমাহিত হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি সাংবাদিকতা জীবন শুরু করেন ১৯৮০ দশকে। সর্বশেষ তিনি দৈনিক কালেরকণ্ঠের পার্বতীপুর প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পার্বতীপুর প্রেস কাব দ্বি- বার্ষিক নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর