রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

পায়রা বন্দরের অধিগ্রহণ করা কৃষি জমি লিজ বাতিলের দাবিতে বিক্ষোভ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ / ১৪৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

পায়রা বন্দরে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ্য পরিবারের অধিগ্রহণের টাকা পরিশোধ না করেই বন্দর কর্তৃপক্ষ কৃষি জমি লিজ দেয়ার প্রক্রিয়া শুরু করায় উত্তপ্ত হয়ে উঠেছে কলাপাড়ার লালুয়া। এ ঘটনায় আজও হাজার হাজার ক্ষতিগ্রস্থ্য পরিবার বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার বেলা সাড়ে ১১টায় লালুয়ার হাসনাপাড়া আবাসনে কৃষি জমি লিজ দেয়া বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যরা বলেন, তারা পায়রা বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে কৃষি জমি লিজ দেয়া বন্ধের দাবিতে হাইকোর্টে একটি রিট করেছেন। কিন্তু এরমধ্যেই বন্দর কর্তৃপক্ষ ৫১ জনকে এক হাজার ১১৮ একর কৃষি জমি লিজ দিয়েছে। অথচ লালুয়ার জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ্য ৭৫ ভাগ পরিবারের অধিগ্রহণের কয়েকশ কোটি টাকা এখনও তুলতে পারেনি। গ্রামবাসীর দাবি, পায়রা বন্দর কর্তৃপক্ষ যদি বন্দরের উন্নয়নের স্বার্থে জমি ব্যবহার করে তাতে তারা বাঁধা দেবেন না। কিন্তু টাকা পরিশোধের আগে তাদের কৃষি জমি লিজ দেয়া হলে তারা তা প্রতিহত করবেন। লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাসের সভাপতিত্বে জমি লিজ প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়ে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মজিবুর প্যাদা, রাইসুল ইসলাম টিপু বিশ্বাস, মাওলানা নাইমুল ইসলাম নাইম, মোঃ জসিম উদ্দিন, কৃষক মোঃ বাবুল আক্তার, মোঃ সোবাহান মৃধা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর