সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

পাইকগাছায় শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি : / ১৯৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

খুলনা জেলার পাইকগাছা উপজেলার ১নং হরিঢালী ইউনিয়নের মধ্যম সোনাতনকাঠী জামে মসজিদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এশার নামাজ শেষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাইকগাছা থানা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মীর সাফায়েত আলী (সাবান আলী)।
তিনি বলেন, “এ বিজয় গণতন্ত্রকে নতুন করে জন্ম দিয়েছে। ইসলামী ভাবধারায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানের শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন কারও সঙ্গে বিশৃঙ্খলায় জড়িয়ে না পড়েন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ ইমামুল ইসলাম, ইউপি সদস্য শেখ আব্দুল গফুর, বাবু দেবব্রত ভাদ্র, তোফাজ্জল সরদার, মোঃ শহিদুল সরদার, মোঃ বিল্লাল শেখ, মোঃ আবুবকর ফকির,শেখ আল আমিন হোসেন আলাল, শেখ জাকির হোসেন, শেখ আলতাফ হোসেন, শেখ খায়রুল বাশার, শেখ মশিয়ার রহমান, শেখ মেহেদী হোসেন, মীর আছাবুর রহমান, শেখ হাবিবুর রহমান, মীর হানিফ আলী, শেখ আব্দুল খালেক, শেখ ফয়সাল হোসেন, মীর রনি, শেখ ইকরাম হোসেন, মীর শরিফুল ইসলাম, মমিনুল ইসলাম গাজী, মীর তুহিন আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর