মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী অসহায় শিক্ষার্থীর পাশে মানবিক সহায়তা

পঞ্চগড়ে ৮ হাজার ২৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ / ১১৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

সারা বাংলাদেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ এবং বোরো ধান হাইব্রিড উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় ৮ হাজার ২৭০জন কৃষককে রবি মৌসুমের এই কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার মোট ৮ হাজার ২৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিভিন্ন ফসলের বিপরীতে প্রণোদনা বিতরণ করা হবে। প্রত্যেক কৃষককে একবিঘা জমির বিপরীতে এ প্রণোদনা দেয়া হবে। এর মধ্যে ৬ হাজার ৪০০ জন গম চাষীকে জনপ্রতি ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৩’শ জন ভুট্টা চাষীকে জনপ্রতি দুইকেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৫’শ জন সরিষা চাষীকে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ২০ জন শীতকালীন পেঁয়াজ চাষীকে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ১ হাজার বোরো হাইব্রিড ধান চাষীকে দুই কেজি করে বীজ বিতরণের কাজ চলমান রয়েছে। অন্যদিকে ৫০ জন চিনাবাদাম চাষীর বিতরণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি গ্রামের আব্দুর রহিম বলেন, তিনি তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিস হতে প্রণোদনার ২০ কেজি গমের বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়ে বেশ খুশি। বিনামূল্যে প্রণোদনার গমের বীজসহ এবার আড়াই একর জমিতে গম খেত লাগিয়েছেন। গত বারের চেয়ে এবারের মৌসুমে গমের সম্ভাবনাময় ফলনের আশা করেন তিনি। অপরদিকে ভজনপুর ইউনিয়নের প্রধানগছ গ্রামের নুর ইসলাম বলেন, ১ কেজি সরিষা বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন। প্রণোদনার এই বীজে সরিষার খেত খুব ভালোই হয়েছে।উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস বলেন- বিনামূল্যের গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ ইতোমধ্যে বিতরণ সম্পন্ন হয়েছে। আনন্দময় পরিবেশের মাধ্যমে গ্রহনকৃত কৃষকরা সরকারের দেওয়া প্রণোদনার এই বীজ দিয়ে মাঠে চাষাবাদ করছেন। বিনামূল্যের এই প্রণোদনার বীজ ও সার পাওয়ায় কৃষকরা বেশ উপকৃত হচ্ছেন। আশা করছি বিনামূল্যে বিতরণকৃত এই বীজ ও সার কেউ অবহেলিত চোখে দেখবে না। তিনি আরও বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ তাদের স্বচ্ছতার ভিত্তিতে কৃষকদের তালিকাভুক্ত করার পর অনুমোদন সাপেক্ষে সুষ্টু ও শান্তিময় পরিবেশে এই বিতরণ কার্যক্রম করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর