পঞ্চগড়ের বোদা উপজেলায় শীর্তাতদের মাঝে
২য় দফায় শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৭ জানুযারী) বিকেলে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক 
ডিভিশনের অধীনে সেনাবাহিনীর নিজ অর্থায়নে, কয়েক শতাধিক অসহায় ও গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয। শীর্তাতদের মাঝে শীতবস্ত্র তুলেদেন বাংলাদেশ
সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের ২৯ বীর লে: কর্ণেল মোঃ ইউসুফ চৌধুরী পিএসসি । উল্লেখ গত ৬ জানুয়ারী জেলার দেবিগজ্ঞ ও বদা উপজেলায় ১ম দফায় কয়েক শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।এসময জেলা ক্যাম্প কোমান্ডার লেঃফরহাদ,
সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলভী সহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন ।