শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত

নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্ম দিবস পালিত হলো।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ১৪৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

বৃহস্পতিবার, ঠিক দুপুর বারোটায়, তথ্য সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, রেড রোড ও রানী রাসমণি রোডের সংযোগস্থলে, নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন, কলকাতা কর্পোরেশনের মহানাগরীক ও মন্ত্রী ফিরহাদ হাকিম, এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি বিভাগ এবং পর্যটন বিভাগের মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী বৃন্দরা।

সারাদেশে যখন নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্ম দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়, ঠিক সেই সময় নেতাজী সুভাষচন্দ্র বসুর। মূর্তির সামনে চলে তোড়জোড় এবং প্রশাসনের ব্যারিকেড দেওয়ার কাজ, অন্যদিকে চলছে মঞ্চে প্রস্তুতি শেষ করার কাজ।

ঠিক দুপুর বারোটায়, মাননীয় মন্ত্রী জনাব ফিরাদ হাকিম ও মন্ত্রী ইন্দ্রনীল সেনের উপস্থিতিতে শুরু হয় দেশাত্মবোধক গান এবং শঙ্খ
ধনী , তারি পরে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন একে একে এবং সর্বশেষে বন্দে মাতরম সংগীত গেয়ে অনুষ্ঠান শেষ করেন,

নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে বলতে গিয়ে বলেন নতুন করে কিছু বলার নাই, দেশবরেণ্য একজন বীরপুরুষ, দেশকে রক্ষা করতে গিয়ে নানা রকম বিপদের সম্মুখীন হয়েছিলেন, যিনি কোনদিন কোন কিছুকে ভয় পেতেন না, দেশকে রক্ষা করার জন্য ছদ্মবেশে নানা কৌশল করেছিলেন, আর স্বপ্ন ছিল দেশকে স্বাধীন করা, তাকে স্মরণ করে দেশ মাতৃকার কথা মনে করে রাখতে চাই, এই সকল বীরপুরুষদের যেন কেউ না ভুলে যায়, যিনি ইংরেজদের সাথে নিজের জীবন বিপন্ন করে লড়াই চালিয়ে গিয়েছিলেন , তাকে সম্মান জানাতে পেরে ও জন্মদিন পালন করতে পেরে আমরা কৃতজ্ঞ।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা পশ্চিমবঙ্গ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর