মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না সরকার : পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন

নিজস্ব সংবাদদাতা: / ২৩১ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

‘নির্বাচনে আমরা সারা পৃথিবী থেকে পর্যবেক্ষকদের আহ্বান করেছি বলেছেন,পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন । তিনি বলেন,ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার রিপাবলিক ইনস্টিটিউট পর্যবেক্ষক পাঠাবে এবং নেতৃত্বে যারা আসবে তাদের সঙ্গে আমার দেখা ও কথা হয়েছে। আমরা বলেছি, সরকার আপনাদের কোনো সাহায্য করতে যাবে না, যতক্ষণ না আপনারা চাইবেন। কারণ, সরকার যদি তাদের ব্যাপারে এগোয় তাহলে মনে করা হবে আমরা তাদের প্রভাবিত করছি।আমরা সেটা একবিন্দুও করব না।শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ভোলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, ‘পর্যবেক্ষকদের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, আমরা শুধু সেটা দেখব। এরপর তারা যদি কোনো সহায়তা চায়, তাহলে তাদের সহায়তা দেওয়া হবে।তিনি বলেন, ‘নির্বাচনে কারা পর্যবেক্ষক হবেন, সেটির সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হলো নির্বাচন কমিশনের। সরকারের এখানে কোনো ভূমিকা নেই। নির্বাচন কমিশন যাদের নিরপেক্ষ মনে করে তাদেরই পর্যবেক্ষক হিসেবে অনুমোদন দেবে এবং তারাই পর্যবেক্ষক হিসেবে আসবেন। আমরা চাই বিপুলসংখ্যক পর্যবেক্ষক থাকুক, যাতে নির্বাচনে কেউ গণ্ডগোল করার সুযোগ না পায়।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে। কারণ, তারা দীর্ঘদিন ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত রয়েছে। আমরা সবাই চাই, একটি সুষ্ঠু নির্বাচন হোক। আশা করি, আগামী দিনগুলোতে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা হবে।তিনি আরো বলেন, ‘শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা এখান থেকে সরে যাব।দেশ আবার নতুনভাবে একটা স্বাভাবিক পদ্ধতিতে চলবে।এ সময় আরো বক্তব্য দেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার।অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর