মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী। কেশবপুরে জিম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

নারী সাফের ফাইনাল: এক পরিবর্তন নিয়ে নেপালের মুখোমুখি বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : / ৩৪৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

কিছুক্ষণ পরই শুরু হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু হচ্ছে এই লড়াই।বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার সেমিফাইনালের একাদশ থেকে ফাইনালের একাদশে একটি পরিবর্তন এনেছেন।সেমিফাইনালে খেলেছিলেন বয়সভিত্তিক ফুটবলে দুর্দান্ত পারফর্ম করা ফরোয়ার্ড সাগরিকা। ফিট হয়ে তার পরিবর্তে ফাইনালের একাদশে ফিরেছেন শামসুন্নাহার জুনিয়র। ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশ প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিল। ওই ফাইনালের জোড়া গোলদাতা কৃষ্ণা রাণী সরকার এবারও দলে রয়েছেন। সম্পূর্ণ ফিট ও সেরা ফর্মে না থাকায় তিনি একাদশে জায়গা পান না। বদলি হিসেবে খেলান কোচ বাটলার।অন্যদিকে, নেপাল নারী সাফে কয়েকবার ফাইনাল খেলেছে। তবে এখনও শিরোপা উঁচিয়ে ধরতে পারেননি হিমালয় কন্যারা। বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে চান তারাও। গত সাফে নেপালের প্রধান খেলোয়াড় সাবিত্রা ভান্ডারী খেলতে পারেননি। এবার ফাইনালে সাবিত্রা প্রধান আশা-ভরসা নেপালের। তবে সেমিফাইনালে লাল কার্ড দেখায় ফাইনালে নেই আরেক স্বাগতিক তারকা রেখা।নেপাল সেমিফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে, বাংলাদেশ ৭-১ গোলে ভুটানকে উড়িয়ে দেয়।ফাইনালে বাংলাদেশ একাদশ: রুপনা চাকমা, মাসুরা পারভিন, শিউলি আজিম, আফিদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর