বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে জমে উঠেছে সম্মিলিত নাট্যকর্মী জোটের নির্বাচন

নিজস্ব সংবাদদাতা: / ১৯৭ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

আসন্ন সম্মিলিত নাট্যকর্মী জোট,নারায়ণগঞ্জ এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন জমে উঠেছে। আগামী ৭ ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী-সমর্থকদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ১৫ নভেম্বর শুক্রবার হতে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। মোট মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন কমিশনার উত্তম কুমার সাহা ও নির্বাচন কমিশনের সচিব এম আর হায়দার রানা। ১৬টি পদে নির্বাচন হবে। শুক্রবার প্রথম দিনে সর্বমোট ২৩জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে সভাপতি পদে মাসুমুল হক সোহেল ও আব্দুল হামিদ,সিনিয়ার সহ-সভাপতি পদে মেহেফুজুর রহমান,সহ-সভাপতি পদে মোঃ বাবুল ও মিজানুর রহমান খোকন,সাধারণ সম্পাদক পদে সাব্বির আহমেদ সেন্টু ও কবির প্রধান,যুগ্ম সাধারণ সম্পাদক পদে মডেল হৃদয় খান,সহ-সাধারণ সম্পাদক পদে এ্যাড.এফ এম ফরহাদ,সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রহিম,সহ-সাংগঠনিক সম্পাদক পদে শংকর রায়,রফিকুল ইসলাম সুমন,অর্থ সম্পাদক পদে শাজালাল মন্ডল,দপ্তর সম্পাদক পদে এজাজ খান,মোশারফ হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ ফারুক উদ্দিন,মাসুদ রানা আকাশ,সমাজ কল্যাণ সম্পাদক পদে রাশেদুল হক রাশেদ,সোলায়মান হোসেন রনি,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মুরাদ হোসেন এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে জেসমিন আক্তার ডলি ও পারুল আক্তার জবা স্ব স্ব পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এবারই প্রথম রেকর্ড সংখ্যক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর