বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত, থানায় অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি : / ৯৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক প্রভাত পত্রিকার সাংবাদিক মো. বাবুল শেখ এবং দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক মো. হাসান তালুকদার গত ২ এপ্রিল সন্ধ্যা প্রায় ৬টার দিকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নে যান। সেখানে জেলেদের জন্য মৎস্য কার্ড করে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করছিলেন তারা।

এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের কাজে বাধা দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। একপর্যায়ে শাহাবুদ্দিন (শাহা) নামে এক ব্যক্তিসহ তাওহীদ শেখ (৪২), শাহ আলম সিকদার (৩৫), রেজাউল মোল্লা (৪৫) এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি সংঘবদ্ধ হয়ে তাদের সঙ্গে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন। স্থানীয় একাধিক সূত্র জানায়, মৎস্য কার্ডের নামে অর্থ নেওয়ার অভিযোগ নিয়ে এলাকায় আগে থেকেই আলোচনা ছিল। তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। নাজিরপুর থানার তদন্ত কর্মকর্তা আ. হালিম তালুকদার জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, এ ঘটনার তদন্ত করে দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর