রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দায়িত্ব নিয়ে কাজ করছি : রিজওয়ানা হাসান

ডেক্স রিপোর্ট : / ১৫৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সংস্কার, বিচার, নির্বাচন এ তিনটি কঠিন দায়িত্ব নিয়ে কাজ করছি।
তিনি বলেন, আমাদের দায়িত্ব মোটা দাগে তিনটি এবং তিনটাই কঠিন দায়িত্ব। এর একটা হচ্ছে সংস্কার, আরেকটি হচ্ছে বিচার, অপরটি নির্বাচন। শুক্রবার রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।উপদেষ্টা বলেন, ‘আমাদের এই দায়িত্বটা জাতীয় দায়িত্ব। আমরা আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নয়, দায়িত্ব নিয়েছি। এ দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাব।জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা একটা সময় দিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক-সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজেই এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত নয় বলে আমি মনে করি।’পরিবেশ উপদেষ্টা বলেন, ‘কালকে আমাদের মিটিং এর পরে আমরা অনেকক্ষণ আলোচনা করেছি। আমাদের যে যে দায়িত্ব রয়েছে সেগুলো আসলে পালন করতে পারছি কিনা, সেটা নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা দায়িত্ব নেবার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে পড়ছে। এসব কারণে ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সে অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা। প্রত্যাশার বিষয়টা এক আর দায়িত্ব পালন করার বিষয়টা আরেক। বড় দাগের তিনটা দায়িত্ব পালন করার জন্য প্রতিবন্ধকতা গুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব সকলে মিলে সেটা চিন্তা করছি।সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রত্যাশার একটা চাপ হচ্ছে যে আমরা পারফর্ম করতে পারছি কি না। আমাদের বিবেচনায় ওটাই একমাত্র চাপ। এর বাইরে আর কোনো চাপ নেই।তিনি বলেন, ‘আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি, তাহলে আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। আমরা যদি না পারি, আমাদের যার যার নিজস্ব কাজ আছে, সেখানে ফিরে যাবো।পরিবেশ উপদেষ্টা বলেন, ‘অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে অনেক দূর এগিয়েছি। রিফর্ম কমিশন গঠন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর