মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী অসহায় শিক্ষার্থীর পাশে মানবিক সহায়তা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হলেই নির্যাতন বন্ধ করা সম্ভব — সভাপতি ঢাকা প্রেসক্লাব 

তালায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ মতবিনিময় সভায় হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : / ৬৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :সাতক্ষীরার তালায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৬ অক্টোবর) বিকেলে তালা শিল্পকলা একাডেমি হলরুমে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি প্রত্যেক ওয়ার্ডে সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন এবং বলেন, “আমি পুনরায় নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো। সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।এ সময় তিনি উপস্থিত নেতা-কর্মীদের অন্যায় ও অনৈতিক কাজ থেকে বিরত থাকার শপথ পাঠ করান। সভায় উপস্থিত সকলে হাত তুলে সেই শপথ পাঠে অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান।যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান ও আনিচুর রহমান আনিচ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন।এছাড়া বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সমন্বয়ক ফরিদুল ইসলাম ফরিদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আঃ আলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স. ম. ইয়াসিন উল্লাহ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. মারুফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এস. কে. ফারুক, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সদস্য সচিব আবিদ হোসেন, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক নাইম রিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস, সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, তালা উপজেলা ওলামা দলের সভাপতি মিজানুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম, নাসির উদ্দিন ফারুক ও জাকির হোসেন মনি প্রমুখ।সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর