মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

তারেক রহমানের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন

মোঃ আব্দুল মান্নান ভুঁইয়া : / ২৮৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) উপস্থিত হয়ে তিনি এ কার্যক্রম শেষ করেন।দুপুর ১টার দিকে ইটিআই ভবনে প্রবেশ করেন তারেক রহমান। সেখানে প্রয়োজনীয় তথ্য যাচাই, ছবি তোলা ও অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে দুপুর ১টা ১৮ মিনিটের দিকে তিনি ভবন ত্যাগ করেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনের একজন দায়িত্বশীল সদস্য নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, তারেক রহমানের ভোটার হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আইনগত প্রতিবন্ধকতা নেই। তিনি বলেন, ভোটার তালিকা আইন, ২০০৯-এর ১৫ ধারায় নির্বাচন কমিশনকে যে কোনো সময় যোগ্য ব্যক্তিকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে। সে অনুযায়ী এই নিবন্ধন সম্পন্ন করা হয়েছে।নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রচলিত বিধি অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য যাচাইয়ের মাধ্যমেই তারেক রহমানের এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।উল্লেখ্য, দীর্ঘ সময় পর দেশে ফিরে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান বিভিন্ন প্রশাসনিক ও আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। তার ভোটার নিবন্ধন সম্পন্ন হওয়াকে রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর