সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

ঢাকার আশুলিয়ার ভাদাইল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে যাত্রী ছাউনি নির্মিত

আঃ আজিজ প্রধান আশুলিয়া থেকে : / ৭৬ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার ডিইপিজেড গেটে স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত একটি মানসম্পন্ন যাত্রী ছাউনির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ভাদাইল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে নির্মিত এই যাত্রী ছাউনিটি সোমবার সকালে এলাকার গণমানুষকে সঙ্গে নিয়ে উদ্বোধন করেন তরুণ সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব হাজী মো. ইসরাফিল হোসেন।ডিইপিজেড-ভাদাইল এলাকায় দীর্ঘদিন ধরেই ছিল নানা ভোগান্তি—চলাচলের অসুবিধা, ইজি বাইকের অনিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা, গাড়ির জন্য অপেক্ষার নির্দিষ্ট জায়গার অভাব, এমনকি ফুটপাত পর্যন্ত ছিল বিভিন্ন দখলদারি চক্রের নিয়ন্ত্রণে। প্রতিদিন হাজারো মানুষের জীবনে যোগ হতো বাড়তি দুর্ভোগ।প্রথম ধাপেই ইসরাফিল হোসেন ও স্থানীয় তরুণরা এলাকা থেকে ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের স্বাভাবিক চলাচলের পরিবেশ ফিরিয়ে আনেন। এরপর এলাকাবাসীর প্রয়োজন বিবেচনা করে উদ্যোগ নেওয়া হয় একটি আধুনিক যাত্রী ছাউনি নির্মাণের। বিভিন্ন বাধা-প্রতিবন্ধকতা অতিক্রম করে শেষ পর্যন্ত আলোর মুখ দেখে বহু প্রতিক্ষিত এই ছাউনিটি।স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, আগে একটি চক্র অটোরিকশা ও ফুটপাতকেন্দ্রিক অনিয়মের মাধ্যমে সুবিধা ভোগ করত। এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ায় ওই চক্রের কিছু ব্যক্তির বিরূপ প্রতিক্রিয়াও দেখা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি স্থানীয় একটি রাজনৈতিক দলের কিছু অনুসারীর বিরোধিতার মুখেও পড়তে হয়েছে ইসরাফিলকে—এমন দাবি করেছেন স্থানীয়রা। এসব বিতর্কের মধ্যেও মানবিক লক্ষ্য থেকেই কাজ চালিয়ে যাচ্ছেন তরুণ এই সমাজসেবক।ইসরাফিল হোসেন দেখিয়ে দিয়েছেন—পরিবর্তন আসে ইচ্ছা, সাহস ও মানুষের পাশে দাঁড়ানোর মনোভাব থেকে। রাজনীতির ক্ষমতা নয়, মানুষের মুখের হাসিই তার শক্তি। তার এই উদ্যোগ আশুলিয়ায় একটি নতুন মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।বাধা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রতিদিনের মেহনতি মানুষের স্বস্তির কথা চিন্তা করেই কাজ করে যাচ্ছেন তিনি। তার প্রচেষ্টা প্রমাণ করে—মানুষ মানুষের জন্য এগিয়ে এলে পরিবর্তন অবশ্যই সম্ভব।ভাদাইলের স্থানীয়দের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে নির্মিত মানসম্পন্ন ও দৃষ্টিনন্দন এই যাত্রী ছাউনিটি এখন এলাকার মানুষের জন্য একটি বড় সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর