সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার তদন্ত দল

ডেক্স রিপোর্ট : / ২৫৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার আলোকে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে জাতিসংঘের একটি দল আট দিনের সফরে আজ ঢাকায় এসেছে।বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয় এক বিবৃতিতে জানায়,‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের একটি দল অন্তর্বর্তী সরকার এবং অন্যান্য অংশীজনদের সাথে প্রাথমিক আলোচনার জন্য ২২ আগস্ট থেকে ২৯ আগস্ট ঢাকা সফর করবে।এতে আরো বলা হয়, এ সফরের উদ্দেশ্য হলো মানবাধিকার উন্নয়নে সহায়তায় অগ্রাধিকার অনুধাবন।বিবৃতিতে বলা হয়, ‘এটি গুরুত্বপূর্ণ যে, এই সফরটি তদন্ত নয় বরং এ সফলকালে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার আলোকে মানবাধিকার লঙ্ঘনের তদন্তের প্রক্রিয়া নিয়ে আলোচনার উপর দৃষ্টি নিবদ্ধ করা হবে।’
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় জানায়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
এতে বলা হয়েছে, তদন্ত প্রক্রিয়ার বিশদ বিবরণ চূড়ান্ত হয়ে গেলে প্রকৃত ঘটনা অনুসন্ধানে তদন্ত পরিচালনা করার জন্য আগামী সপ্তাহগুলোতে একটি পৃথক অনুসন্ধানকারী দল পাঠানো হবে।বিবৃতিতে বলা হয়েছে,জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বাংলাদেশের জনগণকে বিশেষ করে তরুণদের সাথে সংহতি প্রকাশ করে তাদের প্রশংসা করেছেন ও সমর্থন জানিয়েছেন। কারণ তারা সকলের জন্য মানবাধিকারের অগ্রগতির দিকে কাজ করছে।
দলটি তথ্য সংগ্রহের জন্য তাদের সফরকালে বেশ কয়েকজন সরকারি উপদেষ্টা ও সুশীল সমাজের সদস্যদের সাথে দেখা করবে বলে আশা করা হচ্ছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে একটি সাম্প্রতিক ফোন আলাপকালে এই পদক্ষেপের ঘোষণা দেন।সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের দলকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয় থেকে জানানো হয়েছে, সফরকালে জাতিসংঘের দলটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেবে না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর