বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে  মোবাইল চুরি, আনসারের তৎপরতায় ফোন উদ্ধার—যুবক আটক ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডুমুরিয়ায় বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ

ডুমুরিয়া প্রতিনিধি : / ৪৭ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

খুলনা জেলার ডুমুরিয়ায় এক বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার রানাই এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের রানাই এলাকার মৃত রোস্তম মোল্লার বিধবা স্ত্রী হালিমা বেগম ঘটনার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে না উঠায় পার্শ^বর্তী লোকজন অচেতন দেখে এবং ঘরের দরজা ভাঙ্গা। দ্রুত তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে জ্ঞান ফিরলে ওই বিধবা তার ঘরে রাখা নগদ টাকা ও মালামাল লুট হয়েছে বলে তিনি জানান। ধারনা করা হচ্ছে কৌশলে খাবারের সাথে চেতনানাশক ওষুধ স্প্রে করে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনা প্রসঙ্গে ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শহীদ জিয়াউর রহমানের প্রতিচ্ছবি এদেশের জনগণ তারেক রহমানের মধ্যে দেখছে: মন্টু

ডুমুরিয়া প্রতিনিধি : খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে সারাদেশে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সন্ত্রাস বিরোধী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া বাস¯ট্যান্ড শহীদ সিরাজ চত্বরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহŸায়ক মনিরুজ্জামান মন্টু। তিনি তার বক্তব্যে বলেন শহীদ জিয়াউর রহমানের প্রতিচ্ছবি এদেশের জনগণ তারেক রহমানের মধ্যে দেখছে। বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। এ রাজপথ হবে বিএনপির, নিষিদ্ধ কোন সংগঠনের না। দোসররা দেখছি মাঝে মাঝে উঁকি মেরে দেখছে। ফ্যাসিস্টদের হুঁশিয়ার করে বলেন তোমাদের সে আশা আর পুরন হবে না। ডুমুরিয়ায় বিএনপির মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ ও কেএম আশরাফুল আলম নান্নু। উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে ও বিএনপি শেখ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন আব্দুস সালাম মল্লিক,শেখ সরোয়ার হোসেন,সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান, শেখ শাহিনুর রহমান শাহিন,মাহাবুর রহমান মোল্লা,মোল্লা কবির হোসেন, খান ইসমাইল হোসেন,গাজী আব্দুল হালিম, শেখ শাহিনুর রহমান, শেখ হেলাল উদ্দিন, হাবিবুর রহমান হবি,অরূন গোলদার, মশিউর রহমান লিটন, আমিনুর রহমান, ডাঃ আলমগীর, মতিয়ার রহমান বাচ্চু,সরদার বিল্লাল হোসেন,মোল্যা মশিউর রহমান,
‎মাষ্টার আয়ূব আহমেদ,মুনিমুর রহমান নয়ন,এফ‌এম রফিকুল ইসলাম, শেখ মাহাবুর রহমান, মাওলানা খলিলুর রহমান,বিএম সাইকুল ইসলাম, শেখ ফরিদ হোসেন,মোল্যা মনিরুল ইসলাম,মনিরুজ্জামান সোহাগ,তানভীর হাসান, শেখ হুমায়ুন কবির, রহিমা বেগম,চন্দনা বিশ্বাস, পিয়ারী সুলতানা, দিলীপ গাইন প্রমুখ। সমাবেশ শেষে বিশাল এক মিছিল খুলনা সাতক্ষীরা মহাসড়ক হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর