শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে  মোবাইল চুরি, আনসারের তৎপরতায় ফোন উদ্ধার—যুবক আটক ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া

ডেস্ক রিপোর্ট : / ৪৩ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

২০২৬ বিশ্বকাপের ‘কে’ গ্রুপে কঠিন এক লড়াই শেষে ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দীর্ঘ সময় গোলরক্ষক লিওনেল এমপাসির দুর্দান্ত প্রতিরোধে আটকে থাকলেও শেষ পর্যন্ত দানিয়েল মুনোজের একমাত্র গোলে মূল্যবান তিন পয়েন্ট তুলে নেয় লাতিন আমেরিকার দলটি।শেষ পর্যন্ত ডিআর কঙ্গোর জেদি গোলরক্ষক এমপাসি-নাজাউকে ফাঁকি দিয়ে ১-০ গোলের জয়ে বিশ^কাপের নক আউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া।৭৬ মিনিটে ড্যানিয়েল মুনোজের গোলে কলম্বিয়ার জয় নিশ্চিত হয়। এই জয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে দুই পয়েন্ট পিছনে ফেলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-কে থেকে পরের রাউন্ডে উঠেছে কলম্বিয়া। এর আগে গ্রুপের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সাথে ১-১ গোলে ড্র করতে বাধ্য হয়েছিল তারকা সমৃদ্ধ পর্তুগাল। রোনাল্ডোর দুই গোলে গতকাল তারা উজবেবিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের প্রথম জয় তুলে নিয়েছে। অন্যদিকে দক্ষিণ আমেরিকান জায়ান্ট কলম্বিয়া উজবেকদের ৩-১ গোলে পরাজিত করে আসর শুরু করেছিল। কালও ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমন চালিয়ে গেছে কলম্বিয়া। কিন্তু ডিআর কঙ্গোর কঠিন রক্ষনবুহ্য ভাঙ্গতে পারেনি। মুনোজ প্রথমেই একটি সুযোগ পেয়েছিলেন। কিন্ত তার গোল অফসাইডের কারনে বাতিল হয়ে যায়। হামেস রড্রিগেজের শট অসাধারণ দক্ষতায় রুখে দেন ডিআর কঙ্গো গোলরক্ষক এমপাসি-নাজাউ। এরপর ইয়োহান মোয়িকা ও লুইস দিয়াজের আরও দুটি শট সেভ করেন এমপাসি। কিন্তু প্রথম হাইড্রেশন বিরতির পর কলম্বিয়া কিছুটা ছন্দ হারিয়ে ফেলে। সেই সুযোগে ডিআর কঙ্গো তাদের উপর চড়াও হয়। যদিও তেমন কোন সুযোগ তারা তৈরী করতে পারেনি।৫০ মিনিটে দিয়াজের আরও একটি শট পা দিয়ে আটকে দেন এমপাসি। ৭৬ মিনিটে ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার মুনোজের ডিফ্লেকটেড শট আর আটকাতে পারেননি এমপাসি। এক গোলে পিছিয়ে থেকে ম্যাচের একেবারে শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে গেছে ডিআর কঙ্গো। ২০২২ কাতার বিশ্বকাপে খেলতে না পারা কলম্বিয়া শনিবার মিয়ামিতে গ্রুপের শেষ ম্যাচে পর্তুগালের এবং আটালান্টায় ডিআর কঙ্গো উজবেকিস্তানের মুখোমুখি হবে। ১৯৭৪ সালের পর প্রথমবারের মত বিশ্বকাপে খেলতে আসা আফ্রিকান দল ডিআর কঙ্গোর সামনে এখনও শেষ ৩২’এ ওঠার সুযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর