সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

ট্রাম্পের সামনে মোদির হাত-পায়ে শেকল! মিডিয়ায় তোলপাড়

ডেস্ক রিপোর্ট : / ২০৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফর নিয়ে নানা বিধ প্রশ্ন ভারতসহ বিশ্ব জুড়ে চলছে। এছাড়ামার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে নরেন্দ্র মোদির হাত-পায়ে শেকল পরিয়ে ভারতের একটি শতবর্ষী ম্যাগাজিন ব্যঙ্গচিত্র ছেপেছে। তামিলনাড়ুর সাপ্তাহিক পত্রিকা ভিকাতানে (Vikatan) এ কার্টুন ছাপা হয়। এরপর থেকেই ওই ম্যাগাজিনটির ওয়েবসাইট ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভারতে তোলপাড় শুরু হয়েছে। ক্ষমতাসীন বিজেপি ম্যাগাজিনটির বিরুদ্ধে অভিযোগ জানানোর পরই ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে রোববার এবিপি আনন্দের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এ ঘটনার পর মোদি সরকারের বিরুদ্ধে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্বের অভিযোগ তুলছেন বিরোধীরা। এবিপি আনন্দ জানায়, যুক্তরাষ্ট্র থেকে যেভাবে হাতে হাতকড়া, পায়ে বেড়ি পরিয়ে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে, তার নিন্দা করার পরিবর্তে আমেরিকা সফরে গিয়ে মোদি যেভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন, তা নিয়ে ১৩ ফেব্রুয়ারি একটি কার্টুন ছাপে ভিকাতান পত্রিকা। সেখানে দেখা যাচ্ছে, ট্রাম্পের সামনে শেকলে হাত-পা বাঁধা অবস্থায় মোদি বসে রয়েছেন। কার্টুনটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়লে তামিলনাড়ু বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়। রাজ্য বিজেপির সভাপতি কে আন্নামালাই জানান, প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারপারসনের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছেন তারা। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এল মুরুগানের সঙ্গেও দেখা করে ভিকাতান ম্যাগাজিনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এরপর থেকেই ম্যাগাজিনটির ওয়েবসাইটটি আর খোলা যাচ্ছে না। ভিকাতান ম্যাগাজিন বিবৃতি দিয়ে জানিয়েছে, কী কারণে ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হলো, তার নির্দিষ্ট কারণ জানার চেষ্টা চলছে। কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি উত্থাপন করা হবে বলেও জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, এক শতকেরও বেশি সময় ধরে মত প্রকাশের স্বাধীনতার নীতি মেনে কাজ করে চসেছি আমরা। আমরা বরাবর বাক স্বাধীনতার পক্ষে ছিলাম এবং আগামী দিনেও থাকব।বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে নেতা এমকে স্ট্যালিন। তিনি লেখেন, ‘ভিকাতান-এর ওয়েবসাইটটি অচল করে দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। ১০০ বছর ধরে সাংবাদিকতা করছে তারা। মত প্রকাশের জন্য সংবাদমাধ্যমকে ব্লক করে দেওয়া গণতন্ত্রের জন্য শুভ নয়। বিজেপির ফ্যাসিবাসী আচরণের পরিচয় এটা। অবিলম্বে ওয়েবসাইটটি চালু করতে অনুরোধ জানাচ্ছি’।ডিএমকে নেত্রী কানিমোঝির বলেন, ‘সংবাদমাধ্যমের মুখ বন্ধ করা, গণতন্ত্রের টুঁটি চেপে ধরা এক জিনিস। শতবর্ষের ভিকাতান-এর ওয়েবসাইট বন্ধ করে দেওয়া মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থি। অবিলম্বে ওয়েবসাইটটি পুনরায় চালু করার ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় সরকারকে। আসুন, একজোট হয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য সরব হই’। তবে কেন্দ্র সরকার এখন পর্যন্ত এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর