সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

জুনিয়র ডাক্তাররা, কেশপুরে হাঁটুর সমান জলে দাঁড়িয়ে, বন্যা দুর্গতদের চিকিৎসা প্রদান 

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ২২৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের ১১ নম্বর অঞ্চলের খানাকালি গ্রামের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালেন, আরজি করে জুনিয়ার ডাক্তাররা, বন্যা দুর্গতদের হাতে ত্রাণ তুলে দিলেন ও চিকিৎসা পরিষেবা দিলেন। জলের মধ্যে দাঁড়িয়েই রোগী দেখলেন প্রতিবাদী ডাক্তাররা।

বন্যা হওয়ার কারণে রাস্তার উপর জল দাঁড়িয়ে রয়েছে, এখনো গৃহবন্দী রয়েছেন অনেক মানুষ, সেই গৃহবন্দী মানুষদের কাছে গিয়ে চিকিৎসা পরিষেবা দিলেন অভয়া ক্লিনিকের সদস্যরা।‌ পাশাপাশি তাহারা শুকনো খাবার সহ চাল ডাল তুলে দিলেন গৃহ বন্দি মানুষদের হাতে।

শুদুর কলকাতার আর জি কর হসপিটালের জুনিয়র ডাক্তাররা, পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের খানাকালি গ্রামের জলবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে, বন্যা পরবর্তী বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে এলাকাবাসীদের সাথে কথা বলেন, পাশাপাশি নানা রকম সাবধানতা অবলম্বনের সুপরামর্শ দেন , সাথে নিয়ে আসা বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় ওষুধ থেকে খাবার মানুষের মধ্যে মিলিয়ে দেন।

৪২ দিন কর্ম বিরতি চলার পর জুনিয়ার ডাক্তার কাজে যোগ দিলেও , বিচারের দাবিতে আন্দোলন জারি থাকবে। তাহারা একদিকে যেমন হসপিটালে ইমারজেন্সি বিভাগ শিশু বিভাগ ওপিডি বিভাগ সহ বিভিন্ন বিভাগে পরিষেবা দিচ্ছেন,
তেমনি তারা সুদুর পশ্চিম মেদিনীপুরে পৌঁছে গেছেন জলবন্দি মানুষদের পরিষেবা দেওয়ার জন্য। এক হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে তারা পরিষেবা দিলেন। এবং জল বন্দী মানুষদের হাতে ঔষুধ তুলে দিলেন।

জলবন্দী মানুষেরা, ডাক্তারদের কাছে পেয়ে , একদিকে যেমন খুব প্রকাশ করলেন, অন্যদিকে তাদের আশীর্বাদ জানালেন, এইভাবে পরিষেবা দেওয়ার জন্য। জলবন্দী গ্রামের মা বাবা ও ভাই বোনদের পাশে দাঁড়াতে পেরে।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর