রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চলছে : মোমিন মেহেদী

নিজস্ব সংবাদদাতা: / ১৫৭ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, হারুনসহ শতাধিক দুর্নীতিবাজকে গ্রেফতার ও আইনের যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত সংবাদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। লিখিত বক্তব্যে বলেন, নির্মম হলেও সত্য যে, একাত্তরের মত জাতিকে মেধাশূন্য করার দেশী-বিদেশী ষড়যন্ত্র যেমন চলছে, তেমনি অর্থনৈতিকভাবে বাংলাদেশ যেন আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই লক্ষ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-খুন-গুম-মব-ধর্ষণসহ সকল অপরাধকে পৃষ্টপোষকতা দিচ্ছে ছাত্রদের একটি অংশ, প্রশাসনের একটি অংশ এবং সরকারের একটি অংশ। সেই সাথে তারা পুলিশের সাবেক দুর্নীতিবাজ কর্তা হারুনসহ শত শত অপরাধীকে আশ্রয়-প্রশয় দিয়ে পালিয়ে থাকার সুযোগ করে দিচ্ছে। আমরা অনতিবিলম্বে ‘বাংলাদেশ বাঁচাও’ আন্দোলন নিয়ে রাজপথে নামবো। যাতে করে আমেরিকা-পাকিস্তান বা ভারত নয়, সকল দেশের মোড়লীপনার হাত থেকে বাংলাদেশ ও এই দেশের মানুষ নিজেদেরকে রক্ষা করতে পারে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার আল্লামা আবদুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য মনসুর গাজী প্রমুখ।এসময় মোমিন মেহেদী আরো বলেন, রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতিকে শক্তিশালীর করার লক্ষ্যে আইন-শৃঙ্খলার অবনতিরোধে পদক্ষেপ নিন; প্রয়োজনে সারাদেশে সেনা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিন। বাংলাদেশে শিক্ষার্থীরা আন্দোলন করে ফ্যাসিস্টকে বিদায় করলেও এখন নতুন করে আলোচনার মধ্য দিয়ে সমাধানের পথে না হেঁটে নব্য ফ্যাসিস্টদের জন্ম নিজেরাই দিচ্ছে মব, দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে। নতুন দল গঠন না করে দেশ ও দেশের মানুষকে শান্তির পথে এগিয়ে নেয়ার মত মহৎ কাজ রেখে কেন ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠলেন? এই প্রশ্ন নিয়ে আমজনতা ঐক্যবদ্ধ হচ্ছে। তারা কাউকে ক্ষমা করবে না, শেখ হাসিনার মত তারাও পালাতে বাধ্য হবে যদি দেশের মানুষের কথা না ভেবে কেবল লোভের রাস্তায় ক্ষমতায় আসতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর