মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

জলঢাকায় একটি পাড়ার নাম বিএনপি পাড়া

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী প্রতিনিধি : / ২০৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

নীলফামারীর জলঢাকায় একটি গ্রামের পাড়ার নাম বিএনপি পাড়া। এলাকা ও পাড়ার নামের সঙ্গে বিএনপির নাম যুক্ত থাকায় এলাকাবাসীকে বিভিন্ন সময় ও বিভিন্ন ভাবে হয়রানির শিকার হতে হয়েছিল। এলাকাবাসীকে ভয় দেখিয়ে পাড়ার নাম সাইনবোর্ড ও দেয়ালের লেখা মুছে ফেলতে চেয়েছিলেন একটি মহল। এলাকাবাসী জানান, এই পাড়ার মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার জাতীয়তাবাদী আদর্শ আদর্শকে ধারণ করে বলে তার নাম মুছে ফেলতে দেননি। এলাকার নাম বিএনপি পাড়া হওয়ায় এলাকার মানুষজন সরকারি সাহায্য সহযোগিতা সহ সকল উন্নয়ন থেকে বঞ্চিত হলেও তাদের মনে কোন দুঃখ কষ্ট নেই।জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর উত্তর কাচারী গ্রামের একটি পাড়ার নাম এই বিএনপি পাড়া।রবিবার সরজমিনে গিয়ে দেখা ও জানাযায়,উন্নয়নের ছোঁয়া বঞ্চিত মাটির সরু আঁকাবাঁকা মেঠো পথে টিন,খরের ঘর সহ আধাপাকা বাড়ি। এলাকাটি সমতল হওয়ায় অধিকাংশ পুরুষ মাঠের কাজে ব্যাস্ত সময় পার করছেন। এ সময় চোখে পড়ে উত্তর কাচারী বিএনপি পাড়া বাইতুন নুর জামে মসজিদ।ওই পাড়ার প্রথম বাসিন্দা বৃদ্ধ নসিয়তুল্লাহ জানান আমার ৫ ছেলে। তার মধ্যে এজাজুল হক বড়। সে বিএনপি করত। সে একদিন দিনাজপুর বড় মাঠে গেছিলেন জিয়াউর রহমানের জনসভা অনুষ্ঠানে। মাঠ ভর্তি নেতা কর্মী সহ মানুষের মাঝে থেকে আমার ছেলেকে মঞ্চে ডেকে তুলে নেন এবং পুরস্কৃত করেন। তারপর থেকে বাইরের লোকজন এবং বিএনপি নেতা কর্মীরা এখানে বিভিন্ন সময় আসতেন । অন্য পাড়ার মানুষ আমার ছেলেকে খুঁজতে এলে বিএনপি পাড়া বলে বাড়ী দেখিয়ে দিত।যেহেতু ছেলে বিএনপি করে তাই তাচ্ছিল্য বা অবহেলার কারনেই হোক পাড়াকে এই নাম দেয়। সেই থেকেই এই পাড়ার নাম বিএনপি পাড়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর