রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হট্টগোল

পিরোজপুর প্রতিনিধি : / ১৩০ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

পিরোজপুরের নেছারাবাদে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ মার্চ) সকালে নেছারাবাদ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম হট্টগোলের বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজন ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় নেছারাবাদ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন বক্তব্য দেন। বক্তব্য শেষে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং বলেন স্বাধীনতা আন্দোলনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছি এই স্লোগান দিয়েই যাব। পরে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাখাওয়াত হোসেন আবারও ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করলে বিষয়টি শুনে মো. গোলাম মোস্তফা নামে এক ব্যক্তি প্রতিবাদ করেন। এ সময় এ সম্মাননা অনুষ্ঠানে হট্টগোল সৃষ্টি হয়।প্রতিবাদকারী মো. গোলাম মোস্তফা বলেন, গতকাল ২৫ মার্চ গণহত্যা দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সময় নেছারাবাদ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং তিনি এই স্লোগান দিয়েই যাবেন বলে জানান। পরে আজ সকালে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে তিনি নিজেদের মধ্যে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে আলোচনা করলে আমি বিষয়টির প্রতিবাদ করি। এ সময় হট্টগোলের সৃষ্টি হয়। এ বিষয়ে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন বলেন, আমি তো সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার। গতকাল গণহত্যা দিবসে বিএনপি, জামায়াত ও ছাত্র সমন্বয়করা বঙ্গবন্ধু এবং স্বাধীনতার বিপক্ষে কথা বলেছে। এর প্রতিবাদে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছি। আজকে আমাদের ফুল দিয়েছে তখনো স্লোগান দিয়েছি। এটা আমাদের মুক্তিযোদ্ধাদের স্লোগান। এ স্লোগান আমরা দিয়ে যাব।এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, স্লোগান আজ নয়, গতকাল গণহত্যা দিবসের অনুষ্ঠানে দিয়েছিলেন ওই মুক্তিযোদ্ধা। এ বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি ভুল স্বীকার করেন। তবে বিষয়টি নিয়ে আজ এক ব্যক্তি প্রতিবাদ করলে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে হট্টগোলের সৃষ্টি হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর