রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

জনগণের আস্থা অর্জনে কাজ করুন : নেতা-কর্মীদের প্রতি তারেক রহমান

ডেস্ক রিপোর্ট : / ২৩৬ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনসম্পৃক্ততা আরো বাড়িয়ে জনগণের আস্থা অর্জনে কাজ করার জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন। নির্বাচনের সফল ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল একথা উল্লেখ করে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল। বিএনপি গত সতের বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারবাহিকতা বজায় রাখতে হবে। তারেক রহমান তৃণমুলের নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের দ্বিতীয় দিনে শুক্রবার রাজশাহী বিভাগের সকল জেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অন-লাইনে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হয়ে দিক-নির্দেশনামূলক বক্তৃতায় এসব কথা বলেন।বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান আজ বাসস’কে এ খবর জানিয়েছেন। এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এমন কোন কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও সেটা অক্ষুন্ন রাখতে তৃণমুল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে সকল প্রশ্নের উর্ধ্বে থেকে কাজ করার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর