সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের

জনগণের অর্থের সঠিক ব্যয় নিশ্চিত করতে সিএজি’কে রাষ্ট্রপতির নির্দেশ

ডেস্ক রিপোর্ট : / ২৮৪ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নির্দেশ দিয়েছেন জনগণের প্রতিটি টাকা যাতে স্বচ্ছ ও সঠিকভাবে ব্যয় হয়, তা নিশ্চিত করতে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) সহ সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার । বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নুরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বার্ষিক নিরীক্ষা ও হিসাব প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনি এ নির্দেশনা দেন।বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সরকারি তহবিল ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি।রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। প্রতিবছরই বাড়ছে বাজেটের আকার ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির কলেবর। তিনি বলেন, এর ফলে সরকারি ব্যয়ও ক্রমান্বয়ে বাড়ছে। জনগণের টাকা যাতে স্বচ্ছ ভাবে ব্যয় হয় সে ক্ষেত্রে অডিট খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সকল অডিট আপত্তি নিষ্পত্তিসহ সকল ধরনের অডিট হালনাগাদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ও তাগিদ দেন। বৈঠকে রাষ্ট্রপতিকে সিএজি রিপোর্টের সার্বিক কার্যক্রম ও বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়।সিএজি তাঁকে ৪৫টি কমপ্লায়েন্স অডিট রিপোর্ট, দু’টি উপযোজন হিসাব রিপোর্ট এবং দ’ুটি আর্থিক হিসাব রিপোর্ট সম্পর্কে ও জানান।এছাড়াও, সিএজি সরকারি কর্মচারীদের বেতন, পেনশন ও অন্যান্য সুবিধাদি প্রদানের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্টগণও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর