মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী অসহায় শিক্ষার্থীর পাশে মানবিক সহায়তা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হলেই নির্যাতন বন্ধ করা সম্ভব — সভাপতি ঢাকা প্রেসক্লাব  ভূমি দস্যুদের বিরুদ্ধে অনুসন্ধান ও সংবাদ প্রকাশ করায়,  সাংবাদিকদের ওপর হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি

ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড

ডেস্ক রিপোর্ট : / ৩৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড

যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘এল’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ড ও ঘানার মধ্যে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। যা বিশ্বকাপে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত ঘানা পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে। বস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পুরো সময়জুড়ে আক্রমণ ও পাল্টা আক্রমণের উত্তেজনা থাকলেও কোনো দলই জালের দেখা পায়নি। ম্যাচ শেষে স্কোরলাইন থাকে শূন্য শূন্য।ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল ইংল্যান্ড। একের পর এক আক্রমণ সাজালেও ঘানার সংগঠিত রক্ষণভাগ বারবার বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে মাঝমাঠে চাপ সৃষ্টি করে ইংলিশ আক্রমণকে কার্যত থামিয়ে দেয় আফ্রিকার এই দলটি।ঘানাও সুযোগ পেয়ে কয়েকবার দ্রুত কাউন্টার অ্যাটাকে গেলেও ইংল্যান্ডের রক্ষণভাগ সতর্ক থাকায় বড় কোনো সুযোগ তৈরি হয়নি। প্রথমার্ধে বেশ কয়েকটি সেট পিস ও কর্নার পেলেও কোনো দলই গোলের খাতা খুলতে পারেনি।দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। বদলি খেলোয়াড় নামিয়েও গতি বাড়ানোর চেষ্টা করে তারা। তবে ঘানার গোলরক্ষক ও ডিফেন্স লাইনের দৃঢ়তায় শেষ পর্যন্ত ম্যাচে কোনো গোল আসেনি।ম্যাচের শেষ দিকে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু শেষ বাঁশি বাজার আগ পর্যন্তও গোলশূন্য ফলাফল বজায় থাকে। ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলকেই এক পয়েন্ট করেই সন্তুষ্ট থাকতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর