রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির

গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ

বিশেষ প্রতিনিধি : / ৫৭ টাইম ভিউ
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

গণঅভ্যুত্থানের মূল চেতনার সঙ্গে সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার সকালে নিজ গ্রাম ঝিনাইদহের ঐতিহ্যবাহী মুরারীদহ মিয়ার দালান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খাঁন বলেন, ‘আওয়ামী লীগ যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিল, তখন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে জেলে নেওয়া হয়েছিল এবং তাকে বন্দি ও নিপীড়ন করা হয়েছিল। এ কারণে তিনি একসময় শফিকুর রহমানকে মজলুম নেতা হিসেবে মনে করতাম। তবে গণঅভ্যুত্থানের পর ডা. শফিকুর রহমানের আসল চেহারা সামনে এসেছে বলে মন্তব্য করেন রাশেদ। তাঁর অভিযোগ,গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে আওয়ামী লীগকে সর্বপ্রথম সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন জামায়াতের আমির। এ কারণেই তিনি মনে করেন, গণঅভ্যুত্থানের সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন ডা. শফিকুর রহমান। তিনি জামাতের বর্তমান কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এছাড়া জামায়াত আমিরের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। রাশেদ খান বলেন, ডা. শফিকুর রহমান জীবিত থাকা অবস্থায় তাঁর নেতৃত্বে মগবাজারের তালা পর্যন্ত খোলা যায়নি। অথচ এখন বলা হচ্ছে, তিনি বিএনপির পতন ঘটিয়ে দেবেন। জামায়াতের আরেক নেতা ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যেরও সমালোচনা করেন রাশেদ। তিনি বলেন, জামায়াতের এই প্রভাবশালী নেতা বিদেশিদের সঙ্গে বৈঠক করে বলেছিলেন, তারা শরিয়া আইন কায়েম করবে, এমন কথা তারা কোথাও বলেনি। এমনকি জামায়াতের নির্বাচনী ইশতেহারেও ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করার কথা উল্লেখ নেই বলে দাবি করেন তিনি। জামায়াতের বিরুদ্ধে ইসলামকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ তুলে রাশেদ বলেন, জাতীয় সংসদে প্রতিদিন মানুষকে আইওয়াশ করার জন্য তারা কোরআনের আইন, আল্লাহর আইন ও শরিয়া আইনের কথা বলছে। দেশের রাজনৈতিক পরিবর্তন প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, বাংলাদেশের যতটুকু পরিবর্তন হয়েছে, তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে। বর্তমানে বাংলাদেশে যদি পরিবর্তন আসে, সেটি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বেই হবে বলে মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর