খুলনা স্বাধীন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদুর রহমান সোহাগ এবং তার সদস্যদের নিয়ে খুলনা আর্ট একাডেমিতে সংরক্ষিত লোকসংস্কৃতি পরিদর্শন করেন। এ সময় শিশু শিল্পী সম্প্রীতি বিশ্বাস সবাইকে ফুল দিয়ে অভিনন্দন জানায়। এবং চিত্রশিল্পী মিলন বিশ্বাস সমাজের ভালো কাজ করার জন্য খুলনা স্বাধীন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদুর রহমান সোহাগকে স্বাধীন ফাউন্ডেশনের ক্যালিগ্রাফি আর্ট উপহার দেন।পরিদর্শনের শেষে নবীন সমাজ কর্মীদের নিয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের সুন্দর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা স্বাধীন ফাউন্ডেশন একটি অলাভজনক ও অরাজনৈতিক সমাজ সেবা মূলক সংগঠন। মানুষের মৌলিক চাহিদা খাদ্য,বস্ত্র,চিকিৎসা,শিক্ষা সহ মোট ১০ টি লক্ষ্য নিয়ে কাজ করছে এ সংগঠন। বিনামূল্যে রক্ত প্রদান করেন । কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে স্বাধীন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন মাসুদুর রহমান সোহাগ । ইতোমধ্যে এ সংগঠন টি তাদের কাজের মাধ্যমে খুলনায় বেশ সুনাম অর্জন করেছেন ।মিলন বিশ্বাস তার অভিজ্ঞতার স্থান থেকে বলেন সমাজের ভালো কাজের ফল তাৎক্ষণিক না পেলেও ভবিষ্যতে উক্ত কাজের প্রশংসা অবশ্যই প্রকাশিত হবে। এই ক্ষণস্থায়ী জীবনে দীর্ঘস্থায়ী সময় বেঁচে থাকার জন্য ভালো কাজের বিকল্প নাই। আরো অনেক দিকনির্দেশনা দেন নবীনদের। এ সময় উপস্থিত ছিলেন খুলনা স্বাধীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদুর রহমান সোহাগ , সুলতানা আক্তার সাধারণ সম্পাদক, হুসাইন খান সাধারণ সম্পাদক, সুমাইয়া সুলতানা সাংগঠনিক সম্পাদক, মারুফ শিকদার প্রচার সম্পাদক,রুপা আক্তার তিথি রক্তদান আহবায়ক, সাবিহা বিনতে বর্ষা রক্তদান আহবায়ক, মোঃ রাসেল সদস্য, মোহাম্মদ সোহান , এবং খুলনা আর্ট একাডেমির চারুকলা ভর্তি কোচিং এর ১৫ তম ব্যাচের শিক্ষার্থী শামীম ওসমান , মোহাম্মদ নাজমুল, শিশু শিল্পী সৌহার্দ্য বিশ্বাস ,সম্প্রীতি বিশ্বাস প্রমুখ ।উপস্থিত সকলের কাছে চিত্রশিল্পী মিলন বিশ্বাস প্রশ্ন করেন নবীন অতিথিদের এই অল্প বয়সে সমাজসেবার দায়িত্ব পালন করার উদ্দেশ্য কি? এক এক করে সবাই অনুভূতি ব্যক্ত করেন। এবং ভবিষ্যতে আরো ভালো কিছু করার প্রত্যাশা জানায় সকল নবীনরা। এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা আর্ট একাডেমির সহকারী পরিচালক শিলা বিশ্বাস।তাদের কথা শুনে খুশি হয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাস তাদের সঙ্গে সব সময় থাকবেন এবং তার সাধ্যমত সহযোগিতা করবেন এমন প্রতিশ্রুতি দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে উক্ত আলোচনার পরিসমাপ্তি ঘটে।