মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে জালিয়াতি চক্র, মামলা ও দখল বাজেরা সক্রিয় ।

বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি : / ১৩৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

খুলনার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নে ভূমিদস্যু, জালিয়াতি, মামলা-হামলা ও দখলবাজেরা সক্রিয় হয়ে উঠেছে । তেমনি একজন ভূমিদস্যু, জালিয়াতি, মামলা ও দখলবাজের মূলহোতা খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার ৩৬৬, শেরেবাংলা রোড এলাকার তাজেম আলি খানের পুত্র সালাম খান । তার নেতৃত্বে জলমা ইউনিয়নে গড়ে উঠেছে একটি বিশাল দখলবাজ চক্র । চক্রটি দীর্ঘ বছর ধরে ভূয়া তঞ্চকী দলিল সৃষ্টি ও মিথ্যা ভিত্তিহীন মামলা দায়ের করে অন্যের কবলা দলিল মূলে ক্রয়কৃত রেকর্ডীয় দখলকৃত জমিতে কৃত্রিম সমস্যা সৃষ্টি করে ভূক্তোভোগীদের উক্ত দখলকৃত জমিতে ওই চক্রের সদস্যরা রাতের আঁধারে দখল করে নিয়ে ভাড়াটিয়া উঠায়ে দেয় বলে একাধিক সূত্র জানিয়েছে । তারই ধারাবাহিকতায় উপজেলার জলমা ইউনিয়নের কৃষ্ণনগর মৌজার সিএস-১৬১,এসএ-২০৩ এবং বিআরএস-১৬৯ খতিয়ান থেকে ধারাবাহিক ভাবে গত ১৬/১০/২০২৪ ইং তারিখে ৭৬৬২ নং কবলা দলিল মূলে গৌতম কুমার ও মোঃ গিয়াস উদ্দিন হাওলাদার খরিদ করিয়া ৮০১৭(Ix-l)/২০২৪-২৫ নং মামলায় পৃথক ৬৭৫২ নং খতিয়ানে নিজ নামে রেকর্ড সংশোধন পূর্বক ৮৭৫২ নম্বর হোল্ডিংয়ে বাংলা ১৪৩১ সাল পর্যন্ত কর খাজনা পরিশোধ করে ভোগদখল করে আসছিল । কিন্তু এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও দখলবাজের মূল হোতা সালাম খান উক্ত জমি বিভিন্ন সময়ে সম্পূর্ণ দখল করে নিয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভাড়াটিয়া উঠায়ে দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে । এব্যাপারে জমির প্রকৃত মালিক গৌতম কুমারদ্বয় দখলবাজ সালাম খানের ভাড়াটিয়াদের অবৈধ দখল থেকে উচ্ছেদ করতে উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন । উপজেলা নির্বাহী অফিসার উক্ত অভিযোগটি আমলে নিয়ে জলমা ইউনিয়ন পরিষদকে কাগজ পত্র দেখে সরেজমিনে প্রতিবেদন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ শাওনকে কাগজপত্র ও তথ্যপ্রমাণ অনুযায়ী বিচারের নির্দেশ দেন । সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ শাওন ১০/২০২৪-২৫ নং মামলা রুজু করে ১১২১/২৪ নং স্মারকে উভয় পক্ষের যুক্তিতর্ক ও কাগজপত্র পর্যালোচনা পূর্বক গৌতম কুমারের পক্ষে রায় ঘোষণা করেন । পাশাপাশি সালাম খান স্বপক্ষে কোন প্রকার কাগজপত্র দেখাতে পারে নাই বিধায় উক্ত রায়ে তার কোন শর্ত নেই বলে প্রতীয়মান হয় । এছাড়াও উক্ত রায়ে ক্যাম্প ইনচার্জ বাংলাদেশ সেনাবাহিনী, বটিয়াঘাটা, খুলনা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, হরিণটানা থানাকে সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য অনুরোধ জানিয়েছেন । অন্যদিকে উক্ত রায়ের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভূমিদস্যু, জালিয়াতি, মামলা-হামলা ও দখলবাজে সালাম খান রাতের আঁধারে গৌতম কুমারের জমি পুনরায় দখলচুত ও অবৈধভাবে দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে ভূক্তভোগীরা অভিযোগ করেছেন । এব্যাপারে ভূক্তভোগীরা ভূমিদস্যু সালাম খান রাতের আঁধারে দখল করে কোন ভাড়াটিয়া উঠাতে না পারে এবং দখলকৃত জায়গা দখল মুক্ত হয় সে লক্ষ্যে হরিণটানা থানা ও বাংলাদেশ সেনাবাহিনী বটিয়াঘাটা, খুলনা ক্যাম্প ইনচার্জের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর