ডুমুরিয়ায় উপজেলা যুবদলের আয়োজনে গতকাল বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মহান ২১ শে ফেব্রুয়ারি ও ২৩ ফেব্রুয়ারি খুলনায় যুবদলের কর্মসূচি সফলের লক্ষ্যে যুবদলের সদস্য সচিব মোল্ল্যা মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক। প্রধান বক্তা ছিলেন যুগ্ম আহŸায়ক শেখ ফরহাদ হোসেন। বক্তব্য দেন যুবদল নেতা খান আবুল কালাম আজাদ,সাম্মি মোল্ল্যা, সোহাগ গোলদার, জাহানারা রহমান, মাষ্টার হাফিজুর রহমান, পারভেজ গাজী, জিয়াউর রহমান, শেখ শাহনেওয়াজ হোসেন,রিপন হালদার,মইন বাগাতি, রিপন শেখ, গাজী আব্দুল আজিজ, রবিউল মেম্বার, আঃ রাজ্জাক, আলামিন শেখ, হামিদুর রহমান বাবু,সবুজ শেখ, ডালিম হোসেন,হাসানুর রহমান, শহীদ মোল্লা,ইয়রান খান, শহীদ আহমেদ,দলু বিশ্বাস,সোহান হোসেন, ইমরান হোসেন খাজা, রেবেকা বেগম, চঞ্চল আহমেদ,মনু সরদার,পিয়ারী সুলতানা, শিল্পী গাইন,মেরী বেগম, শামীম খান,মোজহার শেখ প্রমুখ।