রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

খুলনায় মহান শহীদ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

খুলনা থেকে আসাদুরজ্জামান হারুন : / ১৯১ টাইম ভিউ
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

খুলনার প্রাণ কেন্দ্রে ইকবাল নগর স্কুলের পূর্ব পাশে ৩৬ আয়েশা কটেজ নিচ তলায় খুলনা আর্ট একাডেমি অবস্থিত। ২৭শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় খুলনা মিউজিক ক্লাবের আয়োজনে শিশুদের নিয়ে তিনটা গ্রুপে বিভক্ত করে চিত্রাংকন প্রতিযোগিতায় শহীদদের স্মরণে আলোচনা করেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস। তারপর প্রতিযোগিতার উদ্বোধন হয়। উদ্বোধন করেন খুলনা মিউজিক ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক বাবু রাম প্রসাদ রায় সুমন।উদ্বোধনের পরে শিশুদের ছবি আঁকা পরিদর্শন করেন খুলনার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা বিশিষ্ট কবি সৈয়দ আলী হাকিম। এ সময় উপস্থিত ছিলেন করিমুন্নেছা মডেল স্কুলের শিক্ষক বাবু ধনঞ্জয় রায় এবং চিত্রশিল্পী মিলন বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক মনা ব্যক্তিত্ব মোহাম্মদ মনির হোসেন। প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে ছিলেন খুলনা আর্ট একাডেমির সহকারী পরিচালক শিলা বিশ্বাস, এবং সহযোগিতায় ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী শিল্পী প্রদীপ মন্ডল, শর্মী দেবনাথ, মোহনা আক্তার বিভা। প্রতিযোগিতায় তিনটি গ্রুপের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিষয় ছিল শহীদ মিনার। সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতা শুরুর ৪০ মিনিট পরে সকল অভিভাবকদের প্রতিযোগিতা দেখার সুযোগ করে দেন। অভিভাবকরা দেখে মন্তব্য করেন প্রতিযোগিতার সম্পর্কে প্রশংসা করেন। এবং ২৮ শে ফেব্রুয়ারি বিকাল পাঁচটার সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ঘোষণা করে চিত্রশিল্পী মিলন বিশ্বাস সকল অতিথিদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর