বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুরে শোকের ছায়া, জেলা বিএনপির দোয়া মাহফিল

পিরোজপুর অফিস: / ১৩০ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুর জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় নেত্রীকে হারিয়ে শোকাহত হয়ে পড়েছেন বিএনপির নেতাকর্মীরা। একই সঙ্গে শোক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝেও। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলার বিভিন্ন উপজেলা ও এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা পিরোজপুর শহরের জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হতে থাকেন। পরে সকাল ৯টা থেকে কোরআন খতম অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন মাদ্রাসার শিক্ষার্থীরা। এরপর বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীদের চোখে অশ্রু দেখা যায়। পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ভোরেই আমরা জানতে পেরেছি আমাদের দেশমাতা আর পৃথিবীতে নেই। বেগম খালেদা জিয়া সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি ছিলেন মজলুম মানুষের কণ্ঠস্বর। তার ত্যাগ ও সংগ্রামের আদর্শ আমরা যেন সামনে এগিয়ে নিতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত কান্নাজড়িত কণ্ঠে বলেন, আজকের এই সংবাদ পুরো জাতিকে শোকাহত করেছে। তিনি অসুস্থ অবস্থায়ও দল ও দেশের মানুষের খোঁজখবর নিতেন। আমরা বারবার তার উন্নত চিকিৎসার দাবি জানিয়েছি, কিন্তু যথাযথ চিকিৎসার সুযোগ না দিয়েই তাকে হারাতে হলো। তার জীবনাদর্শ আমাদের জন্য অনুকরণীয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকতারুজ্জামন শেখ রাহাত বলেন, খালেদা জিয়া বলেছিলেন, বিদেশে তার কোনো প্রভু নেই, এই দেশের মাটি ও মানুষই তার আপনজন। সামান্য আপস করলে তিনি আরাম, আয়েশে জীবন কাটাতে পারতেন, কিন্তু আপসহীন থেকে কারাবরণকেই বেছে নিয়েছেন।
জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ বলেন, বেগম খালেদা জিয়া শুধু আমাদের নেত্রী নন, তিনি ছিলেন আমাদের মায়ের মতো। তার সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক ছিল। তার মৃত্যুতে আমরা সত্যিকার অর্থেই এতিম হয়ে গেলাম। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু বলেন, গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। তার চলে যাওয়ায় রাজনীতি হারালো এক শক্তিশালী কণ্ঠস্বর। পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, এক কথায় আমরা আজ অভিভাবকহারা। আমরা যারা ছাত্রদলের রাজনীতি করেছি, তার অনুপ্রেরণাতেই করেছি। শুধু আমরা নই, পুরো জাতিই আজ অভিভাবক হারালো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর