সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

কোন স্বৈরাচারী সরকার যাতে ফিরে আসতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সিরাজগঞ্জ প্রতিনিধি : / ১২০ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এদেশে আর কোনো দিন যাতে কোন স্বৈরাচারী সরকার ফিরে আসতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। উপদেষ্টা বলেন, শত শত ছাত্র-জনতা, যুবক ও কিশোরের রক্তের বিনিময়ে ২৪ এর জুলাই গণ-অভ্যুত্থান ঘটেছে এবং স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। দেশের জন্য আত্মত্যাগ কখনও বৃথা যায় না। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে জাতীয় স্কাউট প্রশিক্ষণ-২ এর ৭ম জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এক ভিডিও বার্তায় এ কথা বলেন।বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং”- এই শ্লোগানে জাতীয় কমডেকার অনুষ্ঠিত হচ্ছে।৭ম জাতীয় কমডেকারের উদ্বোধন করে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, জুলাই বিপ্লবের তাৎপর্য ও মূল্য অত্যন্ত চড়া। স্বৈরাচারী সরকারের দমনমূলক নীতির কারণে বহু তরুণ প্রাণ হারিয়েছে। আন্দোলনের উত্তাল সময়ে ঢাকার দেওয়ালে আঁকা গ্রাফিতি, রক্তাক্ত রাজপথের ছবি এবং আন্দোলনকারীদের মুখে মুখে বেড়ানো স্লোগান এখনও আমাদের মনে দাগ কাটে। তিনি আরও বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগ শুধু রাজনীতিতে নয়, আমাদের সংস্কৃতি ও সমাজে নতুন দ্বার উন্মোচন করেছে।৭ম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটের ৭ম জাতীয় কমডেকার কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্কাউটের এডহক কমিটির সদস্য ডা. মো. আমিনুল ইসলাম, খ. ম.রকিবুল ইসলাম ও ফরিদা ইয়াসমিন বক্তব্য রাখেন।৭ম জাতীয় কমডেকায় সারাদেশ থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ৪০০টি ইউনিটের ৩২০০ জন রোভার ও স্বেচ্ছাসেবক, ইউনিট লিডার এবং কর্মকর্তাসহ প্রায় ৫ হাজার স্কাউট সদস্য অংশগ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর