সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

কুষ্টিয়ায় বিবাহ বহির্ভুত সম্পর্কের অভিযোগে স্ত্রীকে কুপিয়ে হত্যা দুই শিশুসহ নিজে আত্মহত্যা চেষ্টা

কুষ্টিয়া প্রতিনিধি : / ১২৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় বিবাহ বহির্ভুত সম্পর্কের অভিযোগে সৃষ্ট পারিবারিক কলহের জেরে স্ত্রী মেঘলা খাতুনকে (৩০) বটিদিয়ে কুপিয়ে হত্যার পর দুই শিশুকন্যা কুলসুম (৪) ও জান্নাতকে (২)কে আছরে ফেলে হত্যা চেষ্টার পর নিজেই ব্যবহৃত ওই বটি দিয়ে গলায় কোপ বসিয়ে আত্বহত্যার চেষ্টা করেছে মামুন নামের ওই যুবক। মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় কুষ্টিয়া শহরের হরিশংকরপুরে নিজ বাড়িতে এঘটনা ঘটে। মামুন স্থানীয় বাসিন্দা নবিউলের ছেলে এবং পেশায় তিনি রং মিস্ত্রি। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মামুনের স্ত্রী মেঘলা খাতুন অপর এক যুবকের সাথে সম্পর্ক চর্চা করতো। কিছুদিন পূর্বে ওই যুবকের সাথে মেঘলা ঢাকায় গিয়েছিলো। কিছুদিন ঢাকায় থেকে মেঘলা আবারও তার স্বামী মামুনের বাড়ীতে ফিরে আসে। তারই জেরে দুজনের মধ্যে কলহের সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে স্বামীর সাথে ঝগড়া ও বাক বিতন্ডার একপর্যায়ে স্বামী মামুন স্ত্রী মেঘলাকে বটি দিয়ে এলোপাথারী কুপিয়ে জখম করে। পরে দুই শিশু কন্যা কুলসুম ও জান্নাতকে উচু থেকে মাটিতে আছারে মেরে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে নিজের হাতে থাকা বটি দিয়ে মামুন নিজের ঘাড়ে ও গলাই কুপিয়ে আত্বহত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাদের ৪জনকেই উদ্ধার করে ২৫০শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় স্ত্রী মেঘলা খাতুনকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। কর্তব্যরত চিকিৎসক ডা: রাজীব হাসান বলেন, গত রাত সাড়ে ৯টার দিতে দুইজন ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম এবং দুইজন কন্যা শিশু অচেতন ও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আসেন। চিকিৎসাধীন অবস্থায় মেঘলা নামের এক নারীর মৃত্যু হয়েছে। অপর ৩জন আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশারফ হোসেন বলেন, স্বামী-স্ত্রী’র মধ্যে বিবদমান কলহের জেরে স্ত্রী হত্যাকান্ড এবং শিশু হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। ওই যুবক দুই কন্যা শিশুকে হত্যা চেষ্টার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর